ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

লিবিয়ার রাজধানীতে সংঘর্ষে ১ জন নিহত, আহত ৫


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৭-৮-২০২২ বিকাল ৫:৩৬

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে প্রতিদ্বন্দ্বী মিলিশিয়াদের মধ্যে শনিবার ভোরে সংঘর্ষ শুরু হয়, এসময় তাদের মধ্যে প্রচন্দ গোলাগুলি এবং শহরের চারপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এত অন্তত একজন বেসামরিক ব্যক্তি নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছেন একজন স্বাস্থ্য কর্মকর্তা। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

জরুরী পরিষেবার মুখপাত্র মালেক মারসেট বলেছেন, মুস্তাফা বারাকা, একজন কৌতুক অভিনেতা বুকে গুলি লেগে মারা গিয়েছিলেন। মারসেট জানান, তার মরদেহ ত্রিপোলির একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি বলেন, রাজধানী ত্রিপোলিকে কেন্দ্র করে সংঘর্ষে আরও অন্তত পাঁচজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। অনলাইনে প্রচারিত ফুটেজে দেখা গেছে যে যুদ্ধে ঘরবাড়ি এবং যানবাহন দৃশ্যত ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় মিডিয়ার মতে, ‘ঘেনিওয়া’ নামে পরিচিত একজন কুখ্যাত যোদ্ধা আবদেল-গনি আল-কিকলির সাথে জোটবদ্ধ আরেকটি মিলিশিয়া হাইথাম তাজৌরির নেতৃত্বে ত্রিপোলি বিপ্লবীদের ব্রিগেড মিলিশিয়ার বিরুদ্ধে এই সহিংসতা ঘটছে।

শনিবারের সহিংসতার বিষয়ে লিবিয়ার স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাত্ক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে ত্রিপোলি বিশ্ববিদ্যালয় বলেছে, তীব্র সংঘর্ষের কারণে নিরাপত্তার স্বার্থে তারা ক্লাস স্থগিত করতে বাধ্য হয়েছে।

প্রায় এক দশকের গৃহযুদ্ধের পর সরকারের নিয়ন্ত্রণ নিয়ে লিবিয়ার বৃহত্তর দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগেই রয়েছে । গোষ্ঠীগুলো সাম্প্রতিক মাসগুলোতে ত্রিপোলিতে বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটিয়েছে, শনিবারের সংঘর্ষ যার মধ্যে সর্বশেষ ঘটনা।

প্রীতি / প্রীতি

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা