পটুয়াখালীর লোহালিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবদল ও কৃষক দলের দুই নেতা নিহত
পটুয়াখালীর বাউফল সড়কের লোহালিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে স্থানীয় যুবদল ও কৃষক দলের দুই নেতা নিহত হয়েছেন।
আজ বিকেল সোয়া পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাউফলের সূর্যমনি ইউনিয়নের নুরানইপুর গ্রামের মৃত হাফিজুর রহমান মৃধার ছেলে ইলিয়াস হোসেন বাবলু ও কালিশুরী ইউনিয়নের সোনাপুর গ্রামের সেকান্দার আলী সরদারের ছেলে এলমাস সরদার। বাবলু কালিশুরী ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক এবং এলমাস সূর্যমনি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বলে নিশ্চিত করেছেনদলীয় জেলা নেতৃবৃন্দ।
নিহতদের স্বজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক সোয়া পাঁচটার দিকে মোটরসাইকেল যোগে বাবলু ও এলমাস বাউফল থেকে পটুয়াখালী আসার পথে লোহালিয়া খেয়াঘাটের আগে ইদ্রাকপুর আমিনিয়া দাখিল মাদ্রাসার সামনে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে মাথায় ও মুখমন্ডলে আঘাত পান। স্থানীয় লোকজন তাদেরকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার শায়লা আক্তার দৈনিক সকালের সময়কে জানান, হাসপাতালে আনার আগেই পথি মধ্যে তাদের মৃত্যু হয়। পালস ও প্রেসার ছিলনা। উভয়ের মাথায়ও মুখে আঘাত রয়েছে, তবে বাবলুর মাথার খুলি ফেটে ঘিলু বের হয়ে গিয়েছে।
নিহত এলমাসের ভাই শামীম সরদার জানান, ব্যক্তিগত কাজে তার ভাই পটুয়াখালী আসতেছিল, পথে দুর্ঘটনায় পতিত হয়ে সে মারা যান।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান দৈনিক সকালের সময়কে জানান, দ্রুতগতিতে অপর একটি গাড়িকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই যুবক দুর্ঘটনায় পতিত হয়ে মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied