করোনায় বিশ্বে আরো ১২১৬ জনের মৃত্যু, শনাক্ত সোয়া ৫ লাখ
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও সংক্রমণ দুটোই কমেছে। এ সময়ে করোনায় এক হাজার ২১৬ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৫৮০ জন। এ নিয়ে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু ৬৪ লাখ ৮৬ হাজার ৮৬৩ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭৬২ জনে।
আগের ২৪ ঘণ্টায় এক হাজার ৮৪০ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছিলেন ৬ লাখ ৭৬ হাজার ৪০০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৭ লাখ ৫২ হাজার ৮৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৭ কোটি ৩ লাখ ৫৮ হাজার ১৩৬ জন। রোববার (২৮ আগস্ট) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। পূর্ব এশিয়ার এ দেশটিতে একদিনে ৩২৫ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৬২৮ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩৮ হাজার ৫২২ জনের এবং সংক্রমণ বেড়ে পৌঁছেছে ১ কোটি ৮১ লাখ ৮০ হাজার ৪২৫ জনে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৮১ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৯৮৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ১০ লাখ ৬৯ হাজার ১২৪ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৬০ লাখ ৩ হাজার ৪০৪ জনে।
রাশিয়ায় একদিনে ৯০ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৯৩ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ৩ লাখ ৮৪ হাজার জন এবং শনাক্ত বেড়ে হয়েছে ১ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ৬৬ জন।
দক্ষিণ কোরিয়ায় একদিনে ৮৬ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৯৫ হাজার ৫৩৮ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ২৬ হাজার ৪৯৯ জন এবং সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ৫২৩ জনে।
ইতালিতে ২৪ ঘণ্টায় ৮০ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৮০২ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৩০৬ জনের এবং শনাক্ত বেড়ে হয়েছে ২ কোটি ১৭ লাখ ৮৮ হাজার ৮৬২ জন।
শনাক্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৬৪ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছেন ১২ হাজার ৩৮৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ৬ লাখ ৮৩ হাজার ৫২৮ জন এবং শনাক্ত বেড়ে হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৮১ হাজার ২৯৫ জন।
বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় অস্ট্রেলিয়ায় শনাক্ত ১১ হাজার ৩২৬ জন এবং মারা গেছেন ৮৬ জন; ইরানে শনাক্ত ৯৭৬ জন এবং মারা গেছেন ৩৭ জন; মেক্সিকোতে শনাক্ত ৬ হাজার ১৫১ জন এবং মারা গেছেন ৪৯ জন; তাইওয়ানে শনাক্ত ২৫ হাজার ৯০১ জন এবং মারা গেছেন ৪০ জন; পোলান্ডে শনাক্ত ৩ হাজার ৯৩৪ জন এবং মারা গেছেন ২৩ জন; থ্যাইল্যান্ডে শনাক্ত ১ হাজার ৬৩১ জন এবং মারা গেছেন ২৯ জন; চিলিতে শনাক্ত ৭ হাজার ৮০৯ জন এবং মারা গেছেন ২৯ জন; ফিলিপাইনে শনাক্ত ২ হাজার ৫৬৫ জন এবং মারা গেছেন ৫৪ জন; নিউজিল্যান্ডে শনাক্ত ২ হাজার ২৭১ জন এবং মারা গেছেন ৯ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। পরে ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারী’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
জামান / জামান
সিরিয়ায় ইসরায়েলের হামলার পর বলল তুরস্ক— আমরা নেতানিয়াহুর ফাঁদে পা দেব না
ইরানের সঙ্গে ব্যবসা করা দেশকেও কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের
কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে
নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প
ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু
শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত
তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’
ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার
হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা
বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত