দোহারে শনাক্তের হার প্রায় ৪৮% : নবাবগঞ্জে ৫০%
ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় আশংকাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। শনিবারের নমুনায় দোহারে শনাক্তের হার প্রায় ৪৮% এবং নবাবগঞ্জে ৫০%। ইতোমধ্যে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকালপার্সন ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনায় আক্রান্ত হয়েছেন। দোহার উপজেলায় নতুন করে আরো ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দোহার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৯২৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৫ জন। দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন রোববার (৪ জুলাই) করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।
দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, গত ৩ জুলাই ঢাকায় পাঠানো ৪৭ জনের নমুনা থেকে নতুন করে আরো ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ১৯ জনের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ নিয়ে দোহার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৯২৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৫ জন।
নবাবগঞ্জ উপজেলায় ৩ জুলাই ৪৪ জনের মধ্যে থেকে মোট আক্রান্ত ২২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২১১ জন।
এমএসএম / জামান
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত