মার্ক জাকারবার্গকে অযোগ্য মনে করেন যিনি
মেটাভার্স পরিচালনার জন্য মার্ক জাকারবার্গকে ‘অযোগ্য’ মনে করেন কানাডিয়ান গায়িকা-গীতিকার ও রেকর্ড প্রযোজক গ্রিমস। তার আরেকটি পরিচয় একসময় তিনি টেসলা নির্বাহী ইলন মাস্কের সঙ্গে সম্পর্কে ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দিয়ে ক্যারিয়ার শুরু মার্ক জাকারবার্গের। বর্তমানে তিনি ব্যবসার পরিধি বাড়িয়েছেন। ভার্চুয়াল রিয়েলিটির জগতে তিনি এখন নেতৃত্বস্থানীয় ব্যক্তি। নিজের প্রভাব বৃদ্ধি ও ব্যবসার সম্প্রসারণে নিত্য নতুন প্রযুক্তি সামনে আনছেন তিনি। তবে তাকে মেটাভার্সে নেতৃত্বের জায়গায় পছন্দ নয় গ্রিমসের। কারণ কারণ তিনি মনে করেন, সেই যোগ্যতাই জাকারবার্গের নেই।
গ্রিমস মার্ক জাকারবার্গের মেটাভার্স এভাটার শেয়ার করে জানান, এই ছবির কোয়ালিটিই সবকিছু বলে দেয়। এর মাধ্যমেই প্রমাণিত হয় বিকল্প জগত সৃষ্টির এই ক্ষেত্রে সে কতটা অযোগ্য।
বিতর্কিত ব্যবসায়িক উদ্যোগ ও অভ্যন্তরীণ নীতির কারণে বহু স্ক্যান্ডালে জড়িয়েছে ফেসবুক। একাধিক মামলা হয়েছে ফেসবুকের বিরুদ্ধে। এখন ফেসবুক কেন্দ্রীক সামাজিক যোগাযোগ থেকে নজর সরিয়ে মেটাভার্সের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন মার্ক জাকারবার্গ। ফেসবুকের করপোরেট নাম বদলে রেখেছেন মেটা।
প্রীতি / প্রীতি
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের