নিয়োগ পেলেন বিশ্বের প্রথম কফিমন্ত্রী!
পাপুয়া নিউগিনি কফিকে আরো জনপ্রিয় করে তুলতে বিশ্বে প্রথম কফিবিষয়ক মন্ত্রী নিয়োগ দিয়েছে। সম্প্রতি ওশেনিয়া অঞ্চলের দেশটির সরকার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী জো কুলিকে এই পদে নিয়োগ দেয়। এই মন্ত্রীর কাজ হবে কফিবিষয়ক নানা কিছু দেখভাল করা। দেশটির সরকারপ্রধানের ভাষ্যে, ‘চলতে-ফিরতে, ঘুমানো, আড্ডা সবখানে কফি নিয়ে জো কুলিকে ব্যস্ত থাকতে হবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বে শুধু কফির বিষয়টি দেখতে মন্ত্রী পদে নিয়োগের ঘটনা এটাই প্রথম। এ মাসে বিতর্কিত এক নির্বাচনে জয়ী হয়ে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জেমস মারাপ্পে। গত মঙ্গলবার তিনি নতুন মন্ত্রিসভার ঘোষণা দেন। তার মন্ত্রিসভায় নতুন দুটি পদ আলোচনায় এসেছে। এর একটি হচ্ছে, কফিমন্ত্রী ও আরেকটি পাম তেলবিষয়ক মন্ত্রী।
প্রধানমন্ত্রী জেমস মারাপ্পে বলেছেন, দেশের অর্থনীতি সমৃদ্ধ করার নির্দিষ্ট লক্ষ্য নিয়েই তিনি এ দুটি মন্ত্রণালয়ে মন্ত্রী নিয়োগ করেছেন। কফি ও পাম তেল পাপুয়া নিউগিনির দুটি শীর্ষ রপ্তানি পণ্য। এর মধ্যে কফিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন জো কুলি। পাম তেলবিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন পার্লামেন্ট সদস্য ফ্রান্সিস মানেকে।
প্রধানমন্ত্রী মারেপ্পে বলেন, ‘গত তিন–চার দশকে পাপুয়া নিউগিনির প্রচলিত শস্যগুলো গুরুত্ব হারিয়েছে। আমরা সেগুলো আবার আলোচনায় ফিরিয়ে আনতে চাই। এগুলোকে নির্দিষ্ট মন্ত্রীর অধীনে ভাগ করা হচ্ছে, যাতে সেগুলো ক্ষুদ্র স্তরে ঠিকভাবে ব্যবস্থাপনা করা যায়। ’
২০০৮ সাল থেকে পাপুয়া নিউগিনির প্রধান কৃষি রপ্তানির শীর্ষে রয়েছে পাম তেল। এ পণ্য থেকে ২৮ কোটি ৩০ লাখ ডলার রপ্তানি আয় করে দেশটি যা দেশটির মোট কৃষি রপ্তানির ৪০ শতাংশ। দেশটির কৃষি রপ্তানি পণ্যের দ্বিতীয় অবস্থানে রয়েছে কফি। দেশটিতে ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত জিডিপির ৬ শতাংশ জোগান আসে এ পণ্য থেকে।
বর্তমানে দেশটির কফিশিল্প চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রধানমন্ত্রী মারাপ্পের আশা, নতুন কফিমন্ত্রী নিয়োগে এ পরিস্থিতি পরিবর্তন হবে। কারণ, নতুন মন্ত্রী জো কুলি কফির জন্য বিখ্যাত ওয়াঘি ভ্যালি অঞ্চলের লোক।
তিনি বলেন, জো কুলির অন্য কোনো কাজ থাকবে না। সেরা কফি পান করানোই হবে তাঁর কাজ। তাকে ঘুমাতে, চলতে–ফিরতে, কথা বলতে শুধু কফির বিষয়টি নিয়ে ভাবতে বলা হয়েছে। ’
সূত্র : সিএনএন
প্রীতি / প্রীতি
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা