কাজে মনোযোগ নেই, ডেস্কে রাখুন গাছ!
একটি জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে অফিস ডেস্কে গাছ রাখলে কাজে মনোযোগ বাড়ে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় শতকরা ১৫ ভাগ বেশি কাজ হয় । বিশেষজ্ঞদের মতে, অফিস ডেস্কে গাছ রাখলে বাতাসে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় মনোযোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মীদের ক্লান্তি দূর হয়।
গবেষণার অংশ হিসেবে কারডিফ ইউনিভার্সিটির গবেষকরা যুক্তরাজ্য এবং হল্যান্ডের দুইটি বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিষয়টি পর্যবেক্ষণ করেন। তিন মাস পরে দেখা যায়, ডেস্কে গাছ রাখার ফলে কর্মীদের ১৫ ভাগ কর্মক্ষমতা বেড়েছে। প্রতিবেদনে বলা হয়, সবুজ কর্ম-পরিবেশ প্রতিটি কর্মীই উপভোগ করেন। এতে কাজের আগ্রহ এবং মনোযোগ দু’ই বাড়ে।
গবেষক মারলন নিউয়েন হুইস বলেন, আমাদের গবেষণায় পাওয়া গেছে সবুজ কর্ম-পরিবেশ কেবল কর্মক্ষমতাই বৃদ্ধি করে না, কর্মীদের মানসম্মত জীবন গঠনেও সহায়তা করে। গাছ মানুষের মনের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। অফিস ডেস্কে ছোট ছোট টবে গাছ রাখার পরে অসুস্থতার কারণে কর্মীদের ছুটি নেওয়ার হার কমে যায় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রীতি / প্রীতি
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?