গোয়ালন্দ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের পাল্টাপাল্টি নতুন কমিটি গঠন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং ৩৫৭৮ এর শাখা গোয়ালন্দ উপজেলার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাত ৮ দিকে গোয়ালন্দ পৌরসভা এলাকার জামতলা বাজার নামক স্থানে নির্মাণশ্রমিকের অস্থায়ী কার্যালয়ে প্রায় অর্ধশত শ্রমিক এর উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ শ্রমিক দের সম্মতিক্রমে নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ ইউসুফ আলী প্রামাণিক, সহ-সভাপতি পদে নির্বাচিত হন শমসের আলী শেখ,দেলোয়ার হোসেন ভুলু, মোঃ ওয়াজেদ আলী খান,সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ ইয়াকুব কাজী, যুগ্মসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ নুরু সরদার,মোঃ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক হন মোঃ সুমন দেওয়ান, সহ সাংগঠনিক সম্পাদক হন মোঃ শাহিন শেখ, কোষাধ্যক্ষ মোঃ লাল মিয়া,প্রচার সম্পাদক শামছু সরদার, দপ্তর সম্পাদক মোঃ হারেজ মোল্লা, ক্রীড়া সম্পাদক পলাশ শেখ, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন,সলেমান খান,জুয়েল,তোতা প্রমুখ।
কমিটির উপদেষ্টা করা হয় মোঃ গোলাপ দেওয়ান, বেলায়েত হোসেন, মেহেদুল হাসান আক্কাছ, শ্রী সন্তোষ কুমার সূত্রধর কে।সকলেই সাধারণ শ্রমিক এর মৌখিক সমর্থনে নির্বাচিত হন।নবগঠিত কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী প্রামাণিক জানান, আমি বিশ্বাস রাখি আমাদের এই কমিটি জেলা থেকে অনুমোদন পাব।
উল্লেখ্য গত বৃহস্পতিবার আনছার ক্লাব প্রাঙ্গণে একই সংগঠন নামে অন্য একটি কমিটি ঘোষণা করা হয়।সচেতন সমাজ এর ধারণা নির্মাণ শ্রমিকদের মধ্যে প্রকাশ্যে পাল্টাপাল্টি কমিটি দেয়া ঠিক হয়নি। তাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল চলছে সেটা মিটিয়ে জেলা কমিটির মাধ্যমে দিয়ে গোয়ালন্দ উপজেলার শাখায় একটি সুন্দর কমিটি চাচ্ছেন সচেতন সমাজ।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied