ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৮-৮-২০২২ দুপুর ৪:৪১

ঝিনাইদহে হত্যাচেষ্টা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। সদর উপজেলার সুরাট ইউনিয়নে গত ১৭ আগস্ট সামাজিক ও রাজনৈতিক বিরোধের জের ধরে আসামি এনামুল ও তার সহযোগী আসামিরা বোরহান উদ্দিন নামে এক ব্যক্তির বসতবাড়ির ভেতরে অনধিকার প্রবেশ করে। তখন আসামিরা ভিকটিমসহ তার বড় সন্তানকে দেশীয় তৈরি অস্ত্র রামদা, চাপাতি, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। ঘটনার পর এলাকার লোকজন ভিকটিমকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ বিষয়ে ভিকটিম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

জানা গেছে, ঘটনার বিষয়ে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের  আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ আগস্ট) র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, উক্ত হত্যাচেষ্টা মামলার অন্যতম পলাতক আসামি এনামুল ঝিনাইদহ জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর থানাধীন সুরাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় অন্যতম পলাতক আসামি ঝিনাইদহ সদর থানা এলাকার এনামুলকে (৩২) গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। 

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু থানায় অস্ত্র, নারী নির্যাতন ও মারামরিসহ মোট ৭টি মামলা রয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে ঝিনাইদহ সদর থানায় হস্তন্তর করা হয়।

এমএসএম / জামান

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক