স্ত্রীকে নদীতে ফেললেন যুবক! সাঁতরে উঠে পুলিশে দিলেন স্বামীকে
স্ত্রীকে বাইকে চাপিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন যুবক। যমুনা নদীর সেতুতে পৌঁছনোর পর স্ত্রীকে আচমকা বাইক থেকে নামিয়ে পানিতে ফেলে দিলেন তিনি। এই অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে যুবককে। শনিবার এ ঘটনা ঘটেছে আগরায়।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, আগরার রুনাকাটার বাসিন্দা অরবিন্দ নামে এক যুবক স্ত্রী সন্তোষীকে সঙ্গে নিয়ে বাইকে করে শনিবার বাড়ি থেকে বেরোন। এর পর বটেশ্বরে যমুনা নদীর সেতুতে যাওয়ার পর সেখানে বাইক দাঁড় করান ওই যুবক। এর পরই স্ত্রীকে সেতু থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেল দেন বলে অভিযোগ।
নদীতে পড়ে যাওয়ার পর স্থানীয়দের সাহায্যে কোনও রকমে সাঁতরে পাড়ে ওঠেন ওই মহিলা। নদী থেকে ওঠার পর ফিরোজাবাদে বাপের বাড়িতে ফোন করে ঘটনার কথা জানান সন্তোষী। এর পরই অরবিন্দকে ফোন করেন সন্তোষীর পরিবারের সদস্যরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্তোষী কোথায়, এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছিলেন অরবিন্দ। এমনকি, সন্তোষীর পরিবারকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। পরে পুলিশে ফোন করে ঘটনার কথা জানান সন্তোষীর ভাই চন্দ্রকান্ত।
তদন্তে নেমে শনিবার পেশায় দর্জি অরবিন্দকে গ্রেফতার করা হয়। কী কারণে স্ত্রীকে সেতু থেকে ফেললেন ওই যুবক, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্র: আনন্দবাজার
প্রীতি / প্রীতি
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা