‘দৌড়’ নিয়ে প্রস্তুত হচ্ছেন মুরাদ পারভেজ
দৌড় সিনেমাটি শুরু করার পরিকল্পনা আছে নভেম্বরে, ডিসেম্বরেই এর শুটিং শেষ করব। শ্রীমঙ্গল থেকে শুরু হবে সিনেমার দৃশ্যধারণ। ঢাকাতেই হবে বেশির ভাগ শুটিং। আর সিনেমাটি সম্পূর্ণ থ্রিলার ঘরানার।’এর আগেও ‘দৌড়’ সিনেমা করার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা মুরাদ পারভেজ। কথা ছিল প্রসেনজিৎ অভিনয় করবেন, এরপর জানা যায় শাকিব খান করবেন। কিন্তু কোনো কিছুই আর হয়নি।গত রোববার রাতে মুরাদ পারভেজ তার প্রডাকশন হাউস ফিল্ম হকারের ফেসবুক পেজে দৌড় সিনেমা শুরুর কথা জানিয়েছেন। সোমবার দুপুরে নির্মাতার সঙ্গে কথা হয় গণমাধ্যমকে তিনি জানান, দৌড় তার পরিচালিত তৃতীয় সিনেমা হতে যাচ্ছে। প্রযোজক ও অভিনয়শিল্পীদের নাম তিনি এখনই জানাতে চাচ্ছেন না। সিনেমার প্রস্তুতি নিয়ে মুরাদ পারভেজ বলেন, ‘আমি তো এটা অনেক আগেই করতে চেয়েছিলাম, নানা কারণে হয়নি। এখন আমার স্কেচ নামের একটি সিনেমা করার কথা ছিল। কিন্তু সেটা না করে দৌড় করছি। কারণ প্রযোজক এখন দৌড়টা করতে চাচ্ছেন।‘দৌড় সিনেমাটি শুরু করার পরিকল্পনা আছে নভেম্বরে, ডিসেম্বরেই এর শুটিং শেষ করব। শ্রীমঙ্গল থেকে শুরু হবে সিনেমার দৃশ্যধারণ। ঢাকাতেই হবে বেশির ভাগ শুটিং। আর সিনেমাটি সম্পূর্ণ থ্রিলার ঘরানার।’ফিল্ম হকারের পেজ থেকে জানানো হয়, ‘ফিল্ম হকার টিম প্রস্তুত। চিত্রনাট্য তৈরি হলো লম্বা সময়ে। কয়েক দফা কারেকশন হলো। প্রযোজকদ্বয় চিত্রনাট্য পড়ে খুশি। ঠিক তখন এলো কোরবানির ঈদ। আর সিনেমা হলে এলো নতুন দিনের সিনেমা হাওয়া ও পরাণ। হাওয়ার উত্তাল হাওয়ায় উড়ে যাই প্রায় আর পরাণ দেখে দেহে প্রাণ এলো। ‘আর রাতারাতি প্রযোজকদ্বয় বদলে ফেললেন তাদের আগের পরিকল্পনা। স্কেচ পরে হবে, আগে হবে দৌড়। ব্যস আমিও রাজি হয়ে যাই। জীবনের সেই প্রথম দৌড় এই মাঝ বয়সে উপভোগ্য হবে বোধ করি। তাই দৌড় নামটা নিয়েই শুরু হলো আজ থেকে নতুন চিত্রনাট্যের কাজ। স্কেচ আপাতত রেস্টে থাক। দৌড় দিয়ে ফিরেই ছবি আঁকা যাবে।’ মুরাদ পারভেজ পরিচালিত প্রথম চলচ্চিত্র চন্দ্রগ্রহণ। এ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। তার পরিচালিত দ্বিতীয় সিনেমা বৃহন্নলা।
এমএসএম / এমএসএম
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা