ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

পরিচালনায় নাম লেখালেন নয়ন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৮-২০২২ রাত ১২:৪১
তরুণ প্রজন্মের ফটোগ্রাফার নয়ন আহম্মেদ। মিডিয়া পাড়ায় বেশ পরিচিত মুখ নয়ন আহম্মেদ। চমৎকার ফটোগ্রাফির জন্য মিডিয়ায় তারকাদের কাছে তার রয়েছে বেশ চাহিদা। ছবি তোলার পাশাপাশি নয়ন মডেলিং ও অভিনয় করেন। এবার নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। পরিচালনায় নাম লেখালেন তিনি। প্রথমবারের মতো নাটকের নির্দেশনা দিলেন নয়ন। 
 
‘তুমি আছো হৃদয়ে’ শিরোনামে নাটকটির নির্দেশনা দিয়েছেন তিনি। গত ২৬ ও ২৭ আগস্ট নাটকটির শুটিং করেছেন।
 
প্রথমবার নিদের্শনা নিয়ে নয়ন আহম্মেদ বলেন, ‘সবাই চায় তার চিন্তা ভাবনা গুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে। তেমনই আমার কিছু সুস্থ চিন্তাকে মানুষের মাঝে ছড়িয়ে দিতেই পরিচালনা শুরু করা। আমি  ফটোগ্রাফি ও অভিনয়ের পেশার সাথে জড়িত। পরিচালনায় যেহেতু এই প্রথম তাই প্রথম নির্দেশনা দিচ্ছি এটা ভেবেই অনেক আনন্দ হচ্ছিল আবার একটু ভয় ও হচ্ছিল। কারণ পরিচালনা খুব চ্যালেঞ্জিং বিষয়। সকল ভয় দূর করে সুন্দর একটি কাজ নির্মাণ করতে পেরেছি তা খুবই দুর্দান্ত ব্যাপার ছিল। সামনে কিছু নাটক ও মিউজিক ভিডিও নির্মাণ করবো।’
 
‘তুমি আছো হৃদয়ে’ নাটকটিতে অভিনয় করেছেন, নিলয় হোসাইন,আন্দ্রিকা সনিয়া,মানব,কথা,রফিক,জয়সহ আরো অনেকে।
 
কোন টিভি চ্যানেলে প্রচারিত হবে তা এখনও ঠিক হয়নি। টিভি চ্যানেলের সঙ্গে কথা হচ্ছে বলেন জানান নয়ন আহম্মেদ। এছাড়াও ইউটিউব চ্যানেল - ক্যারিয়ার মাল্টিমিডিয়াতে প্রচার করা হবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা