ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

করোনায় বিশ্বে আরো ৮৫৩ জনের মৃত্যু, শনাক্ত ৪ লাখ ৫৪ হাজার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৯-৮-২০২২ সকাল ৯:৫১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৮৫৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫৪ হাজার ৩৭৫ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৬ লাখ ৬৪ হাজার ৩২৬ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৮৮ হাজার ৭২ জনে।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৫৮ লাখ ৫৯ হাজার ৭৯৮ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৮ কোটি ১২ লাখ ৪০ হাজার ৭০০ জন। সোমবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ১ লাখ ৭২ হাজার ৮৬৫ জনের। এসময়ে দেশটিতে মারা গেছেন ২৪৮ জন। গত ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগের ২৪ ঘণ্টাতেও সবচেয়ে বেশি করোনা শনাক্ত এবং সর্বোচ্চ মৃত্যু হয়েছিল এশিয়ার দেশটিতে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৮ হাজার ৪৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৬০ লাখ ১১ হাজার ৮৫৫ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৬৯ হাজার ১৩২ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৯ কোটি ১৬ লাখ ২৮ হাজার ৫৭১ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ২০ জন, দক্ষিণ কোরিয়ায় ৭০ জন, রাশিয়ায় ৮৩ জন, ফিলিপাইনে ৫৪ জন, ইতালিতে ৪১ জন, ইরানে ৪৪ জন এবং মেক্সিকোতে ৫০ জন মারা গেছেন। এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও নতুন রোগী শনাক্ত হয়েছে ২১৭ জন।

জামান / জামান

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ