শিগগির উন্মোচন হচ্ছে আইফোন ১৪
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অ্যাপল বাজারে আনছে নতুন প্রজন্মের আইফোন ১৪। একাধিক মডেলে আসছে নতুন আইওএস ফোন। এর আগে বেশির ভাগ সংবাদমাধ্যম ৭ সেপ্টেম্বর নতুন আইফোন উন্মুক্ত হতে পারে বলে সংবাদ প্রকাশ করে। কিন্তু অনেকে বিষয়টিকে গুঞ্জন ভেবেছিলেন।
কারণ অ্যাপল সাধারণত সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নতুন আইফোন উন্মুক্ত করে থাকে। তবে এবার গুঞ্জন সত্যি করে আগামী ৭ সেপ্টেম্বর নতুন আইফোন উন্মুক্ত করবে অ্যাপল। এরই মধ্যে ‘ফার আউট’ নামের এ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য বিভিন্ন সংবাদমাধ্যমকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।
করোনার বিধিনিষেধ শিথিল হওয়ায় প্রায় তিন বছর পর এবার সরাসরি দর্শকদের উপস্থিতিতে বড় পরিসরে আইফোন উন্মোচন করবে অ্যাপল। অনুষ্ঠানে আইফোন ১৪ সিরিজের আওতায় আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স উন্মুক্ত করা হতে পারে। বাজার বিশ্লেষকদের ধারণা, নতুন আইফোনগুলো ১৬ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে।
অনুষ্ঠানে আইফোনের পাশাপাশি ‘অ্যাপল ওয়াচ ৮’ সিরিজের একাধিক স্মার্ট ঘড়িসহ আইওএস ১৬ সংস্করণও উন্মুক্ত করা হতে পারে।
সূত্র: সিনেট ডটকম
প্রীতি / প্রীতি
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা