মাঝ আকাশে ককপিটে মারামারি, দুই পাইলট বরখাস্ত
জেনেভা থেকে প্যারিসে যাওয়ার পথে মাঝ আকাশে ককপিটে মারামারি করেছেন দুই পাইলট। চলতি বছরের জুন মাসের এ ঘটনার জেরে তাদের দুজনকেই বরখাস্ত করেছে এয়ার ফ্রান্স কর্তৃপক্ষ।
গার্ডিয়ান জানিয়েছে, এয়ার ফ্রান্স গতকাল রবিবার তাদের বরখাস্তের খবর জানিয়েছে। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন পাইলট ও কো-পাইলট। একপর্যায়ে একে অপরের শার্টের কলার ধরেন এবং মারামারিও শুরু করেন তারা।
শেষপর্যন্ত কেবিন ক্রুদের হস্তক্ষেপে মারামারি থামে। তবে আবারো ঝামেলা যেন না হয়, সেজন্য একজন কেবিন ক্রু বাকি পথ পাইলটদের সঙ্গে ককপিটেই ছিলেন। এয়ার ফ্রান্সের একজন কর্মকর্তা জানান, পাইলটদের মারামারি সত্ত্বেও ফ্লাইটটি নিরাপদে গন্তব্যে পৌঁছায়।
গত বুধবার ফ্রান্সের বিমান তদন্ত সংস্থা বিইএ’র এক প্রতিবেদনে বলা হয়, এয়ার ফ্রান্সের কিছু পাইলটের নিরাপত্তা প্রোটোকল অনুসরণে কঠোরতার অভাব রয়েছে। প্রতিবেদনটি প্রকাশের পরেই পাইলটদের মারামারির খবর সামনে আসে।
সূত্র: গার্ডিয়ান
প্রীতি / প্রীতি
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা