ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ধনকুবের ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে গ্যারাজে ঘুমিয়েছেন ইলন মাস্কের মা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৯-৮-২০২২ দুপুর ১২:২৮

ধনকুবের ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে ঘুমোতে হয়েছে গ্যারাজে। শুনতে অবাক লাগলেও এমনই অভিজ্ঞতার কথা জানিয়েছেন টেসলা-কর্তা ইলন মাস্কের মা মে মাস্ক। সম্প্রতি টেক্সাসে ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখানেই তাকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। 

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ৭৪ বছর বয়সি মডেল ও সমাজকর্মী বলেন, “ছেলের সঙ্গে বিভিন্ন বিষয় কথা বলতে টেক্সাসে স্পেসএক্সের সদর দফতরে গিয়েছিলাম। তখন জানানো হয়েছিল, রকেট নির্মাণ প্রতিষ্ঠানের আশপাশে থাকার জন্য বিলাসবহুল বাড়ি নেই। যে কারণে তাকে স্পেসএক্সের দফতরের গ্যারাজেই ঘুমোতে হবে।”

চলতি বছরের শুরুতে বিশ্বের এক নম্বর ধনকুবের ইলন মাস্ক জানিয়েছিলেন, তার কোনও বাড়ি নেই। বন্ধুর বাড়িতেই থাকেন তিনি। যদিও পরে বলেন, স্পেসএক্সের থেকে নেওয়া একটি বাড়িতে থাকেন। যার ভাড়া ৫০ হাজার ডলার।

এদিনের সাক্ষাৎকারে ইলনের মা বলেন, “ছেলের মতো মঙ্গল গ্রহে যাওয়ার ইচ্ছা নেই। কেননা সেখানে যাওয়ার জন্য ছ’মাস ধরে প্রস্তুতি নিতে হবে, যা মোটেও পছন্দ নয় আমার। তবে ছেলে চাইলে অবশ্যই রাজি হয়ে যাব।”

স্বামী এরল মাস্কের সঙ্গে বিচ্ছেদের পর অনেক কঠিন সময় পার করতে হয়েছে বলেও জানিয়েছেন মে। তিনি বলেন, “স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন অসুস্থ ছিলাম। পেটের যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলাম। ওই সময় তিন সন্তানকে ঠিকমতো খাওয়াতে না পেরে খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম।” 

সূত্র: বিজনেস ইনসাইডার, দ্য টাইমস

প্রীতি / প্রীতি

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ