ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বান্দরবানে খোলা বাজারের চাল বাইরে পাচারের অভিযোগ ডিলার আব্দুল জলিলের বিরুদ্ধে


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৮-২০২২ দুপুর ১২:৫৪
বান্দরবান পৌরসভার ৭নং ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) এক ডিলারের বিরুদ্ধে অবৈধভাবে চাল পাচার ও  অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ডিলারের নাম আব্দুল জলিল। তিনি দীর্ঘদিন ধরে মজুদ রাখা চাল অবৈধভাবে বস্তায় বস্তায় বাইরে পাচার করছেন বলে এলাকাবাসীর অভিযোগ। ইতোমধ্যে চাল পাচার করার ওই দৃশ্য সিসিটিভিতে ধরা পড়েছে।
 
জানা গেছে, সরকারি হিসাব অনুযায়ী দেশে এই মুহূর্তে চালের যথেষ্ট মজুদ রয়েছে। তবু ভরা মৌসুমেও কমছে না চালের দাম। উল্টো মিলগেট, পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বেড়েই চলেছে।
 
আগামী ২০২২-২৩ অর্থবছরে খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস) কার্যক্রম প্রায় ১৩ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করেছে খাদ্য মন্ত্রণালয়। সরকারের নেয়া জনবান্ধন এই কার্যক্রমের আলোকে পার্বত্য বান্দরবান  জেলা ও উপজেলা, পৌরসভার ওয়ার্ড পর্যায়ে  ওএমএস ডিলারদের মাধ্যমে  সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে জনপ্রতি সর্বোচ্চ ৫ কেজি ৩০ টাকা করে চাল ও ১৮ টাকা করে আটা বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
 
কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ওএমএস ডিলারদের বিরুদ্ধে জনসাধারণের জন্য বরাদ্ধকৃত ন্যায্যমূল্যের চাল ও আটা সরবরাহ না করে নিয়মবহির্ভূতভাবে বাইরে বস্তায় বস্তায় চাউল ও আটা  বিক্রির অভিযোগ পাওয়া গেছে বান্দরবান পৌরসভা আর্মিপাড়ার ডিলার আব্দুল জলিলের বিরুদ্ধে।
 
খোঁজ নিয়ে দেখা যায়, জেলা সদরের  পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ওএমএস ডিলার আব্দুল জলিলের নামে বরাদ্দ পাওয়া প্রতিদিন এক টন চালের বেশিরভাগই সরবরাহ করা হচ্ছে না সেবাগ্রহীতাদের।
 
ওই এলাকার স্থানীয় বাসিন্দা জাফর আলম, ইব্রাহিম ও নূর আলমসহ কয়েকজন অভিযোগ করে বলেন, সকাল ১০টার মধ্যেই চাল ও আটা বিক্রি বন্ধ করে দেন এই ডিলার। দোকানে লোকজন কমে গেলে বেলা ১১টার পর রিকসাভ্যান, গাড়িতে করে ওই চালের বস্তা পাল্টে ৭-৮ বস্তা করে পাচার করেন অন্য ওয়ার্ডের দোকানিদের কাছে। তার এই কাজে সহযোগিতার সাথে জড়িত মো. সেলিম। সেলিমের সাহায্যেই ডিলার আব্দুল জলিল এতদিন ধরে এসব কাজ পরিচালনা করে আসছেন। তিনি নিয়ম-নীতির কোনো তোয়াক্কা না করে অবৈধ পন্থায় বস্তা বস্তা চাল বিক্রি করার কারণে ওএমএসের চাল কিনতে আসা অনেকেই ৫ কেজি করে চাল না পেয়েই খালি হাতে ফেরত যাচ্ছেন বলে তাদের অভিযোগ।
 
এ ব্যাপারে জানতে চাইলে ডিলার (স্বত্বাধিকারী) অব্দুল জলিল অভিযোগটি অস্বীকার করে বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা- বানোয়াট। প্রতিপক্ষ দলের সাজানো।
 
চাল পাচারের দৃশ্য সিসিটিভি ফুটেজের উন্মোচনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সেটি অন্য দোকানের ফুটেজ বলে কথা  এড়িয়ে যান।
 
এ বিষয়ে ৭নং ওয়ার্ডেরর কাউন্সিলর হারুন সরদার  বলেন, এলাকাবাসীর পক্ষে ওই ডিলারের বিষয়ে অনেক অভিযোগ আছে।
 
ডিলারের কারণে ওএমএসের চাল পাওয়া থেকে  সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে- এমন প্রশ্নের মন্তব্যে জেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) কানিজ জাহান বিন্দু জানান, ইতোমধ্যে এ বিষয়ে আমাদের উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তাগণ তদন্ত শুরু করেছেন। ওই ডিলারের বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ হাতে পাইনি। লিখিত অভিযোগ পেলে জেলা প্রশাসনের সমন্বয়ে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
তবে সংশ্লিষ্ট অনেকেই মনে করেন, ওএমএসের ন্যায্যমূল্যে চাল বিতরণের কর্মসূচি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের মাঠপর্যায়ে মনিটরিং আরো বাড়ানো প্রয়োজন। তাহলেই ওএমএসের চাল পাচার ও কালোবাজারি নিয়ন্ত্রণে আসবে।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ