ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দৌলতদিয়ায় ১ হাজার ৭০০ পরিবারকে দেয়া হলো টিসিবির পচা পেঁয়াজ


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২৯-৮-২০২২ দুপুর ৩:১৯
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে ১ হাজার ৭০০ পরিবারকে  টিসিবির পণ্য পচা পেঁয়াজ দেয়া হয়েছে।
 
জানা গেছে, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের মাঠ চত্বরে ১ হাজার ৭০০ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। প্রতিজনকে ৪৬৫ টাকায় একটি করে প্যাকেজ দেয়া হচ্ছে। তাতে রয়েছে দুই কেজি ডাল, দুই লিটার তেল, এক কেজি চিনি ও তিন কেজি পচা পেঁয়াজ। বাজারে দ্রব্যমূল্য বেশি থাকায় সাধারন জনগণ একটু স্বস্তির পাবার জন্য কম দামে একটি টিসিবি'র  প্যাকেজ কিনে নিচ্ছে। এই সুযোগে কাজে লাগিয়ে ডিলারগন সাধারণ মানুষের টিসিবির পণ্য পচা পেঁয়াজ প্যাকেজে ডুকে দিচ্ছে। 
 
মালেক মন্ডল বলেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে আজ টিসিবি'র মাল দিচ্ছে। আমি ৪৬৫ টাকা দিয়ে একটি প্যাকেজ  নিয়েছি তাতে রয়েছে ২ কেজি ডাউল, ১ কেজি চিনি, ২ লিটার তেল এই তিন জিনিস ভালো আছে কিন্তু  ৩ কেজি পেঁয়াজ একেবারেই পচা এটা ঘরে রাখা যাবে না। কালকের মধ্যেই সব পেঁয়াজ পচে গলে যাবে তা ফেলে দিতে হবে কিছুই করার নেই।
 
মোস্তাক ও লালটু বলেন, সরকার তো সাধারন মানুষের খাবারের জন্য টিসিবি'র  ভালো পণ্য দিচ্ছে। কিন্তু ডিলার যারা তারা তাদের ব্যবসার স্বার্থে আমাদের কে  পচা পণ্য দিয়ে ঠগিয়ে ব্যবসা করে যাচ্ছে। আমরা তো সাধারন মানুষ তাদের তো কিছু বলতে পারবো না। সেই সুযোগটি কাজে লাগিয়ে  তারা আমাদের পচা পেঁয়াজ প্যাকেট করে প্যাকেজে ডুকে দিচ্ছে।
 
মেসার্স শাপলা ট্রেডার্স-এর মালিক রঞ্জন রাহা বলেন, টেকের হাট টিসিবি'র অফিস থেকেই  পচা পেঁয়াজ দিয়েছে। তার পর আমরা আবার প্যাকেট করে রেখেছি সে কারনে একটু পচে গেছে। আজ ১ হাজার ৫ শত ৫০ জনকে টিসিবি'র পণ্য দিচ্ছি। আমি এখন ব্যস্ত পরে কথা হবে। 
 
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, টিসিবির পণ্য পচা পেঁয়াজ  আমার নজরে এসেছে।আমি এসিল্যান্ডকে নিয়ে গিয়ে তদন্ত করে দেখছি।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত