ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সুমাত্রা দ্বীপে ৬.১ মাত্রার ভূমিকম্প


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৯-৮-২০২২ দুপুর ৪:৩১

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। দেশটির আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থার (বিএমকেজি) বরাতে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০র দিকে সুমাত্রার পশ্চিম উপকূলীয় মেনতাওয়াই দ্বীপপুঞ্জে অগভীর ভূমিকম্প আঘাত হানে।

সংস্থাটি প্রথমে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৪ বললেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ১ জানিয়েছে। তবে প্রবল এ ভূমিকম্পে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এর আগে স্থানীয় সময় সোমবার ভোরে সুমাত্রায় ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এর ঘণ্টাখানেক পরেই দ্বীপটিতে আঘাত হানে ৫ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। মেনতাওয়াই, প্রাদেশিক রাজধানী পাডাং ও বুকিতিংগির পার্শ্ববর্তী পার্বত্য এলাকাগুলোর বাসিন্দার এর প্রভাব প্রবলভাবে অনুভব করেছেন।

এতে এখন পর্যন্ত কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সাইবেরুত দ্বীপের কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রীতি / প্রীতি

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ