কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে অর্থের বিনিময়ে মেডিকেল রিপোর্ট বদলে দেবার অভিযোগ
ঘুষ ব্যনিজ্যের মাধ্যমে অপরাধীকে বাঁচাতে গলার হাড় ভাঙ্গা রিপোর্টের পরিবর্তনে সামান্য মারধর করার ভুয়া মেডিকেল সার্টিফিকেট দেয়ার অভিযোগ উঠেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে।
ভুক্তভোগী গনমাধ্যমকর্মি বেলাল হুসাইন বিজয় অভিযোগ করেছেন যশোর ২৫০ শয্যা হাসপাতালের মেডিকেল রিপোর্টের পরিবর্তে আসামিদের কাছ থেকে অর্থ লেনদেনের মাধ্যমে দায় সারা মেডিকেল রিপোর্ট দিয়েছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লের্কের ডাঃ
কৃষ্ণ গোপাল বিশ^াস ও আবাসিক মেডিকেল অফিসার মাজহারুল ইসলাম। বিস্তর অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী দৈনিক ভোরের কাগজ ও স্থানীয দৈনিক নওয়াপাড়া পত্রিকার সাংবাদিক বেলাল হুসাইন বিজয় গত ২৮ জুলাই তারিখ সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার রাখালগাছী ইউনিয়নের বাজে কুল্লাপাড়া গ্রামে যান সংবাদ সংগ্রহ করতে। সংবাদ সংগ্রহের এক পর্যায়ে স্থানীয় সন্ত্রাসী সায়ামন, সাইদুল, শরিফুল, জাইবারসহ আরও অজ্ঞত ৩/৪ জন সাংবাদিক বেলাল হুসাইন বিজয়কে অকথ্য ভাষায় গালি-গালাজ ও অতর্কীত আক্রমন করে। তাকে লোহার রড,হাতুড়ি ও দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় তার আত্বচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বিজয়কে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করেন।
পরে সাংবাদিক বেলাল হুসাইন বিজয়ের স্বজনরা রাত ১১টায় যশোর ২৫০শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন। সাংবাদিক বেলাল হুসাইন বিজয় যশোর ২৫০ শয্যা হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন।
প্রাণনাশের উদ্দেশ্যে হামলার এই বিষয়ে থানায় পরদিন একটি মামলা রেকর্ড করেন মামলা নং-১৪৮। দীর্ঘ চিকিৎসার পর বাড়ি ফিরে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে জানতে পারেন, কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্্র থেকে তার আঘাতের যে সার্টিফিকেট দেয়া হয়েছে সেখানে গলার হাড় ভাঙ্গার কথা উল্লেখ নেই। এমনকি রিপোর্টে গিভিয়াস এর কথা উল্লেখ না করে উল্লেখ করা হয়েছে সামান্য কিল-ঘুষি। যা তার শরীরের আঘাতের সাথে হাসপাতালের রিপোর্টের কোনো মিল নেই। প্রশ্ন থাকে যদি সামান্য কিল ঘুষির ঘটনা হয়ে থাকে তাহলে কেনো তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হলো?
অভিযোগ রয়েছে অর্থের বিনিময়ে এসব ভুয়া ও উদ্দেশ্য প্রণোদিত মেডিকেল রিপোর্ট দিয়েছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ গোপাল বিশ্বাস ও আবাসিক মেডিকেল অফিসার মাজহারুল ইসলাম। অসঙ্গতি সার্টিফিকেট সংশোধনের আশ্বাস দিয়ে বিভিন্ন রকম ভয়ভীতি ও অশোভন আচরণের অভিযোগও উঠেছে উপজেলা অবাসিক মেডিকেল অফিসার মাজহারুল ইসলামের বিরুদ্ধে।
ভুক্তভোগী বেলাল হুসাইন বলেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর ডাক্তার কৃষ্ণ গোপাল বিশ্বাস এবং অবাসিক মেডিকেল অফিসার অপরাধীদের সাথে যোগসাজশে মোটা অঙ্কের টাকার বিনিময়ে আঘাতের যথাযথ মেডিকেল সার্টিফিকেট দেননি। বরং মেডিকেল সার্টিফিকেটে হাড় ভাঙ্গার পরিবর্তে সামান্য কিল-ঘুষি আঘাত দেখিয়ে সার্টিফিকেট প্রদান করেছেন। যাতে করে অভিযুক্তরা আইনের ফাঁকফোকড় দিয়ে বেরিয়ে যেতে পারেন।
তিনি বলেন, আমার শরীরের আঘাতের সাথে হাসপাতাল থেকে দেয়া সার্টিফিকেটের বাস্তবে কোনো মিল নেই।
গত ২২ আগস্ট এই অসঙ্গতিপূর্ণ সার্টিফিকেট সংশোধনে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর কবিরের দ্বারস্থ হলে তিনি আশ্বাস দিয়ে বলেন, প্রদানকৃত সার্টিফিকেটের মূলকপি নিয়ে এলে সংশোধন করে দেবেন। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক ডাঃ কৃষ্ণ গোপন বিশ্বাসের সাথে কথা বল্লে তা সংশোধনে অস্বীকৃতি জানান তিনি। শুধু তাই নয় স্বাস্থ্য কমপ্লেক্্েরর অবাসিক মেডিকেল অফিসার মাজহারুল ইসলামকে ডেকে নিয়ে এসে অসৌজন্যমূলক আচরন করেন। অবাসিক মেডিকেল অফিসার মাজহারুল ইসলাম প্রথমে বলেন যশোর হাসপাতালের ছাড়পত্রে একাধিক ব্যাক্তির হাতের লেখা আছে ও এক্সরে রিপোর্টের কোড নাম্বারের সাথে ডাক্তারের রিপোর্টের কোর্ডের কোন মিল নেই। পরে ডাক্তারদের সাথে চ্যালেন্স করলে অবাসিক মেডিকেল অফিসার মাজহারুল ইসলাম স্বীকার করে বলেন, আমাদের রিপোর্ট দেখার ভুল ছিলো।
সার্টিফিকেটে অসঙ্গতি ও রেফার্ডের বিষয় জানতে কর্তব্যরত চিকিৎসক ডাঃ কৃষ্ণ গোপাল বিশ্বাস জানান, থানা থেকে যখন আমার কাছে মেডিকেল রিপোর্ট চাই তখন আমি থড়িঘড়ি করে রিপোর্টটি পাঠিয়ে দিই। রুগীর যে মোবাইল নাম্বার ছিলো সেটাতে কল করেছিলাম সেটি বন্ধ ছিলো তাই যোগাযোগ করতে পারিনি। ঘুষ ব্যনিজ্যের মাধ্যমে ভূয়া রিপোর্ট দিয়েছেন এমন প্রশ্নের জবাব তিনি হেসেই উড়িয়ে দিয়ে বলেন, আমার স্যারদের সাথে কথা বলেন। সামান্য মারধর ও কিল-ঘুষি যদি হবে তাহলে কেনো তাকে যশোর রেফার্ড করা হলো ? এমন প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর কবির বলেন, যদি হাড় ভেঙ্গে যায় ও গুরুত্বর যখম হয় সেক্ষেত্রে গিভিয়াস সার্টিফিকেট দেওয়া হয়। আর যদি আবাসিক মেডিকেল অফিসার মাজহারুল ইসলাম আপনাদের সাথে কোন খারাপ ব্যবহার করে থাকে তা হলে বিষয়টি আমি অবশ্যই দেখবো।
ঝিনাইদহ সির্ভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, এই বিষয়ে আমার কিছু জানা নাই। এক্সরে রিপোর্টে যদি হাড় ভাঙ্গা থাকে তাহলে অবশ্যই গিভিয়াস সার্টিফিকেট দিবে।
এমএসএম / এমএসএম
৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান নিয়ে বিপাকে রেল
শেরপুরের শ্রীবরদীতে ট্রাংকের ভিতর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
মহানবীকে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ-মিছিল
জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বগুড়ায় হামের উপসর্গে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু
নেত্রকোণার সদর উপজেলায় ঝড় তুফানে বাড়িঘরসহ গাছপালার ব্যাপক ক্ষতি
বাবুগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ
আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
মধুখালিতে চকলেট কিনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যমজ ২ শিশুর মৃত্যু
কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসুচির উদ্বোধন
হোমনায় যুবককের কোমরে মিলল বিদেশী পিস্তল ও গুলি-ম্যাগাজিনসহ আটক
পবিপ্রবিতে ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবিতে ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সপ্তম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন