ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কলাপাড়া এখন সিসি ক্যামেরার আওতায়


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ২৯-৮-২০২২ বিকাল ৫:৩৯

কলাপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা। পর্যায়ক্রমে আরও গুরুত্বপূর্ণ এলাকায় দেয়া হবে সিসি ক্যামেরা। বরিশাল রেঞ্জের ডিআইজি এবং পটুয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বসানো হয় এই ক্যামেরা। পটুয়াখালী-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিবুর রহমান এই সিসি ক্যামেরা স্থাপনে করেছে আর্থিক সহযোগিতা। কলাপাড়া থানায় বসে সর্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে সিসি ক্যামেরার আওতাধীন এলাকা। সিসি ক্যামেরা বসানোর পর ওই সব স্থানে কমেছে অপ্রিতিকর ঘটনা। এরই মধ্যে সিসি ক্যামেরা দেখে কলাপাড়ার এক শিক্ষকের হারানো কয়েক লক্ষ টাকা উদ্ধার করে দিয়েছে কলাপাড়া থানা পুলিশ। 

কলাপাড়ার সিক্স লেন, ফোর লেন, চাকা মইয়া ইউনিয়নের প্রবেশ পথ, বাসস্ট্যান্ড, শেখ কামাল সেতু সংলগ্ন প্রবেশ পথ, হাসপাতাল গেট, পুরনো ফেরি ঘাট চৌরাস্তা, বালিয়াতলী ইউনিয়নের জিরো পয়েন্ট, মিঠাগঞ্জ ইউনিয়নের প্রবেশপথ সহ বিশেষ গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। পর্যায়ক্রমে আরোও বাড়ানো হবে । এছাড়া কলাপাড়া পৌরভবন, পৌরসভার ২নং ওয়ার্ড বাজারের গুরুত্বপূর্ণ জায়গা, ব্রিজের টোল পয়েন্ট সহ শহরের অধিকাংশ ব্যবসায়ীরা তাদের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে রেখেছে সিসি ক্যামেরার আওতায়। 

কলাপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মো: হুমায়ুন কবির জানান, ইতোমধ্যে বাজারের গুরুত্বপূর্ণ জায়গায় পৌরসভার থেকে বসানো হয়েছে সিসি ক্যামেরা। পর্যায়ক্রমে বাজারের নিরাপত্তার জন্য আরও বাড়ানো হবে সিসি ক্যামেরা।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জসিম জানান, শিক্ষক সোহরাব উদ্দিন বিশ্বাস আমতলী যাওয়ার পথে ভুল করে অটো গাড়িতে টাকা ফেলে গেলে কলাপাড়া থানা পুলিশকে অবহিত করলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে কলাপাড়া থানা পুলিশ টাকা উদ্ধার করে ওই শিক্ষকের কাছে ফিরিয়ে দেই।

এমএসএম / এমএসএম

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১