সাপাহারে ৩০০টি আমগাছ কাঁটার অভিযোগ
নওগাঁর সাপাহারে দিনের আলোয় দরজা-জানালা ভেঙ্গে সন্ত্রাসী কায়দায় বশতবাড়ীতে প্রবেশ করে এলোপাথাড়ী মারপিট, আসবাবপত্র ভাংচুর সহ বাড়ীর পার্শ্বে থাকা আমবাগানের ৩শ’পিচ আমগাছ কেটে ফেলার বিষয়ে সাপাহার থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। সাপাহার উপজেলার কোচকুড়লিয়া গ্রামের মৃত সাজিরুদ্দীন এর ছেলে হাসান জামান অভিযোগটি করেন।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের মৃত মোস্তফা কামালের ছেলে তানভীর, মৃত সাজিরুদ্দীনের ছেলে রেজাউল করিম, আলাউদ্দীন, মৃত মোস্তফা কামালের স্ত্রী সায়েরা বেগম, ও চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুরের সাদ্দাম হোসেন সহ ১০/১৫জন লোক বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে শনিবার বিকেলে বশতবাড়ীর দরজা ভেঙ্গে বাড়ীতে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর ও মারপিট করে। হাসান জামান এর স্ত্রী জীবন বঁচানোর তাগিদে আত্মচিতকার শুরু করলে তারা বাড়ী হতে পালিয়ে যায় এবং প্রায় ৩শ’টি আমগাছ কেটে ফেলে। হাসান জামানের পরিবারকে জীবন নাশের হুমকী দিয়ে তারা পালিয়ে যায়। প্রায় ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার বিষয়ে প্রতিপক্ষ মৃত মোস্তফা কামালের ছেলে তানভীর এর সাথে কথা হলে তিনি জানান যে, অভিযোগকারী আমার ছোট চাচা, আমাদের জমিজমা বিষয়ে দীর্ঘ দিন ধরে তার সাথে আমাদের একটি বিরোধ চলে আসছে। ওইদিন তারা আমার প্রাণনাশের চেষ্টা চালায় এবং বিভিন্ন ধরণের হুমকী প্রদান করে। গ্রামের লোকজন এগিয়ে এসে আমাকে তার কবল থেকে রক্ষা করে। এই বিষয়ে ওই দিনই থানায় একটি অভিযোগ দেয়। এই জন্যই তারা নিজেরাই আমগাছ কেটে আমাকে ফাঁসানোর অপচেষ্টার নাটকটি সাজিয়েছেন। সঠিক তদন্ত স্বাপেক্ষে সত্য ঘটনা উম্মোচন করে প্রকৃত অপরাধীর শাস্তি হোক এটাই আমার দাবী।
এবিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি যেহেতু জমিজমা সংক্রান্ত, আদালতে মামলা চলমান সেহেতু বিষয়টি আদলতের ব্যপার। মারামারির বিষয়টি খতিয়ে দেখে সঠিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা
পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি
Link Copied