ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

বিশ্বে করোনায় আরো ১২৭৯ জনের মৃত্যু, শনাক্ত ৪ লাখ ৩৮ হাজার 


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩০-৮-২০২২ দুপুর ১০:৩০

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১ হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৮৯ হাজার ৮৫৫ জনে। নতুন করে ৪ লাখ ৩৮ হাজার ৬১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ৪৬১ জনে।

এছাড়া একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭ লাখ ৯৯ হাজার ৭৫৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৮ কোটি ২১ লাখ ৯৩ হাজার ৬৫৩ জন। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

দৈনিক মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৫৩ হাজার ২২৫ জনের এবং মারা গেছেন ২৩৫ জন। পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৮৫ লাখ ৬ হাজার ৫১৫ জন এবং মারা গেছেন ৩৯ হাজার ৫ জন।

জাপানের পর একদিনে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিলে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ব্রাজিলে মোট ৬ লাখ ৮৩ হাজার ৭১৮ জনের মৃত্যু হলো। এছাড়া একদিনে ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৪৫৮ জনের। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৯৭ হাজার ২০৫ জনে।

ব্রাজিলকে টপকে শনাক্তের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসা ফ্রান্সে ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩ হাজার ৮০৬ জন এবং মারা গেছেন ৭৮ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৬০৩ জন সংক্রমিত এবং মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৯৬৭ জন।

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৩০ হাজার ১৪৮ জন সংক্রমিত এবং ১১২ জন মারা গেছেন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ৬০ লাখ ৯১ হাজার ১২০ জন এবং মারা গেছেন ১০ লাখ ৬৯ হাজার ৪৯৯ জন।

একদিনে ইতালিতে সংক্রমিত ৮ হাজার ৩৪৭ জন এবং মারা গেছেন ৬০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৮ লাখ ১৪ হাজার ৮৫৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪০৭ জনের।

জার্মানিতে একদিনে ৫৪ হাজার ৫০৬ জন সংক্রমিত এবং ১১৯ জনের মৃত্যু হয়েছে। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে ১ লাখ ৪৭ হাজার ২২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৮৫৪ জনের।

রাশিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩৯ হাজার ৬৫৮ জন এবং মারা গেছেন ৭৭ জন। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৯৪ লাখ ৪৫ হাজার ৫৮১ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৪ হাজার ১৬০ জন।

বিশ্বে অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় ইরানে সংক্রমিত ১ হাজার ৯৬৬ এবং মারা গেছেন ৪৮ জন; ফিলিপাইনে সংক্রমিত ২ হাজার ৫৭৩ জন এবং মারা গেছেন ৫৩ জন; দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত ২৬ হাজার ৬১৮ জন এবং মারা গেছেন ৪৯ জন এবং থাইল্যান্ডে ১ হাজার ২৭৩ জন সংক্রমিত ও ২৬ জনের মৃত্যু হয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৬ জনই রয়েছে।

একদিনে দেশে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৭৪ জন। মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১১ হাজার ৫৬০ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৭৪ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। পরে ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারী’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

জামান / জামান

যুদ্ধবিরতির সুযোগে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ায় ফিফার সমালোচনা, পদক বাতিলের দাবি

ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ধরনের ছাড় দিতে হবে: ফ্রান্স

ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প