সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে ৩ ভাই একসাথে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে খোকন মিয়া (৪০) এবং জিলন মিয়া (৩৮) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় আরেক ভাই রুকন মিয়া (৪০) েএবং একই গ্রামের মতিন্দ্র দাস নামে এক জেলেসহ দুজন গুরুতর আহত হন। মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১২টায় উপজেলার মধ্যনগরের শালদিঘা হাওরে এ ঘটনা ঘটে। তারা সবাই পেশায় জেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আজ ভোরে খোকন মিয়া, জিলন মিয়া, রোকন মিয়াসহ কয়েকজন জেলে মধ্যনগরের শালদিঘার হাওরে মাছ ধরতে গেলে হঠাৎ আকস্মিক বজ্রপাতে খোকন মিয়া ও জিলন মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা নিহত ও আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ধর্মপাশা থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুজন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত