ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৪


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৫-৭-২০২১ দুপুর ১২:১১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাচপুর এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে একটি কারখানার নিরাপত্তার কাজে নিয়োজিত চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মুস্তাক আহমেদ (৪২), আসাদুজ্জামান (৩২), মো. ফারুক (৪৫) ও তোফিজুল (৫০)। এরা সবাই আলনূর পেপার অ্যান্ড বোর্ড ফ্যাক্টরির নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন। রোববার (৪ জুলাই) রাত ২টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। সেখানে চিকিৎসা নিয়ে চলে গেছেন ফারুক ‍একজন। বাকিদের চিকিৎসা চলছে। 

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, নারায়ণগঞ্জ থেকে গ্যাস লাইন লিকেজ বিস্ফোরণে দগ্ধ চারজন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে মুস্তাক আহমেদ ৭৮ শতাংশ, আসাদুজ্জামান ৭৫ শতাংশ, ফারুক ৫ শতাংশ ও তোফিজুল ৬৮ শতাংশ দগ্ধ হয়েছেন। 

৭৮ শতাংশ দগ্ধ সিকিউরিটি অফিসার মুস্তাক আহমেদ জানান, রাত ১টা থেকে সোয়া ১টার দিকে হঠাৎ বিকট শব্দ বিস্ফোরণ ঘটে। কিছুই বুঝতে পারিনি, মুহূর্তেই আমার পুরো শরীর পুড়ে গেল।

দগ্ধ সিকিউরিটি গার্ড তফিজুল জানান, আমার ডিউটি চলছিল। আমি চেয়ারে বসেছিলাম। হঠাৎ বিকট শব্দের সাথে সাথে আগুনে আমার পুরো শরীর পুড়ে যায়। শরীরে অনেক যন্ত্রণা করছে।

জামান / জামান

কাউনিয়ায় অনিয়মের সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে প্রধান শিক্ষিকার জিডি

কাউনিয়ার আমনখেতে বাম্পার ফলনের আশা, কৃষকের দুশ্চিন্তা পোকার আক্রমণ নিয়ে

রৌমারীতে ৭দিন পর নৈষ্য প্রহরীর বিরুদ্ধে অভিযোগ দিলেন প্রধান শিক্ষক

ত্রিশালে সোয়া দুই কোটি টাকার সড়কের কার্পেটিংয়ে অনিয়ম, হাত দিলেই উঠছে পিচ

চাঁপাইনবাবগঞ্জে মশা নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন

রাজারহাটে ইজিবাইকের চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি শ্রমিক ফেডারেশনের

রায়গঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ কথিত মানবাধিকারকর্মী ও কবিরাজ গ্রেপ্তার

রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! এলাকায় আতঙ্ক

কু‌ড়িগ্রা‌মে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে অ‌টোচাল‌কের মৃত‌্যু

সুধারামে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

টাঙ্গাইলে এলজিইডি 'র ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

কোনাবাড়ীতে বিল্ডিং কোড অমান্য করে রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ