ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানের সঙ্গে জেলেনস্কির সাক্ষাৎ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২২ দুপুর ১১:১৪

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে সাক্ষাৎ করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ আগস্ট) কিয়েভে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

সিএনএন জানিয়েছে, জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র পরিদর্শনের আগে মঙ্গলবার সকালে কিয়েভে পৌঁছান রাফায়েল গ্রোসির নেতৃত্বাধীন আইএইএ-র ১৪ সদস্যের বিশেষজ্ঞ দলটি।

এক টুইট বার্তায় রাফায়েল গ্রোসি বলেন, আমাদের অবশ্যই ইউক্রেন ও ইউরোপের সবচেয়ে বড় পারমাণু কেন্দ্রের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

টেলিগ্রামে দেওয়া পোস্টে ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আজ (মঙ্গলবার) জাপোরিঝিয়া পারমাণু বিদ্যুৎ কেন্দ্রের চারপাশের পরিস্থিতি ইউক্রেন এবং সমগ্র বিশ্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমস্যাগুলোর একটি।

তিনি আরো বলেছেন, জাপোরিঝিয়ায় সম্ভাব্য বিস্ফোরণ, পারমাণবিক চুল্লির ব্যর্থতা, ইউক্রেনীয় নেটওয়ার্ক থেকে জাপোরিঝিয়া পারমাণু বিদ্যুৎ কেন্দ্রের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো বড় ধরনের ঝুঁকি রয়েছে।

রাফায়েল গ্রোসির নেতৃত্বে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর মিশনকে পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি এড়াতে ‘সম্ভব সবকিছু করার’ আহ্বান জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি।

জামান / জামান

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ