ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় তুচ্ছ ঘটনায় হামলা ও টাকা ছিনতাই


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৩১-৮-২০২২ দুপুর ১২:৬
খুলনার পাইকগাছার কপিলমুনিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শারিরীক প্রতিবন্ধী কলেজ ছাত্র, মহিলা ও চিংড়ী ব্যাসায়ীসহ ৪ জনকে পিটিয়ে গুরুতর আহতসহ নগদ ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়েরের পর একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এদিকে মামলা তুলে নিতে প্রভাবশালী কর্তৃক ভয়ভীতি ও হুমকির ঘটনায় আতংকিত বাদি ও তার অসহায় পরিবার। এছাড়াও বাদির পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে লাখ টাকা নিয়ে মাঠে নেমেছে কতিপয় ব্যক্তিরা।
 
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে। প্রতিদিনের ন্যায় মৎস্য ব্যবসায়ী আব্দুল জলিল রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার কপিলমুনির কাশিমনগর এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথিমধ্যে আসামীদের বাড়ি সন্নিকট প্রধান সড়কে প্রসাব করতে বসলে জনৈক বিধান মন্ডল নামে এক ভ্যান চালক তাকে চাপা দেয়াকে কেন্দ্র করে তর্কাতর্কি শুরু হয়। ওই সময় তাদের কথা শুনতে পেয়ে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসে এবং পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় হাশেম, মমিরুল, আজিজ গং ভ্যান চালকের পক্ষ নিয়ে তর্কাতর্কির এক পর্যায় বাড়ি থেকে দেশীয় দা, শাবল, লাঠি, লোহার রড নিয়ে বাদি ও সাক্ষীদের বেধড় মারপিট করে আহত করে। এ সময় বাদি পুত্র আব্দুল জলিলের কাছে বাগদা বিক্রয়ের ২ লাখ টাকা ছিনিয়ে নেয় বলে জানান তারা। ঘটনার পর আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার জন্য পাঠিয়ে দেন। খবর পেয়ে স্থানীয় কপিলমুনি ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পাইকগাছা থানায় মামলা হয়েছে। মামলা নাং ৩১, তারিখ ২৬/০৮/২২। অত্র মামলায় ১ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 
 
এদিকে আসামীরা বাদি ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি ধামকি অব্যাহত রেখেছে। এলাকার প্রভাবশালী একটি মহল মামলা তুলে নিতে ভয়ভীতি ও জীবননাশের হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন বাদি ও তার পরিবার। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার