দুর্গাপুরে নিখোঁজের ৫ দিন পর শিক্ষার্থীর মরদেহ মিললো ধানক্ষেতে
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নাগেরগাতী গ্রাম থেকে শুক্রবার থেকে নিখোঁজ হয় আপন চন্দ্র দাস (১৪) নামের ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। নিখোঁজের ৫ দিন পর ওই শিক্ষার্থীর মরদেহ মিললো ধানক্ষেতে। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে ওই ইউনিয়নের পাবিয়াখালী গ্রামের ধান ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত শিক্ষার্থী ওই ইউনিয়নের নাগেরগাতী গ্রামের মৃত ভবেশ চন্দ্র দাসের ছেলে। এবং নাগেরগাতী বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, আপন চন্দ্র দাস গত (২৬ আগস্ট) শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনরা বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে তাঁর সন্ধ্যান পায়নি। পরে শিক্ষার্থী আপনে দাসকে খুঁজতে মা ঢাকায় আত্বীয়ের বাড়িতে যান। এদিকে মঙ্গলবার বিকেলে একব্যাক্তি তার নিজের ধান ক্ষেত দেখতে গেলে আপন চন্দ্র দাসের মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা আসে পরে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান ও থানায় খবর দিলে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আপনের মরদেহ উদ্ধার করে।
দুর্গাপুর থানার (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, আপনের মরদেহ উদ্ধার করে রাতে থানায় আনা হয়েছে। বুধবার সকালে মরদেহটি ময়াতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে। ঘটনার তদন্তে মাঠে কাজ করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন