ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাপ নিষিদ্ধ করল গুগল


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২২ দুপুর ১:৪৭

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাপটি প্লে স্টোর থেকে সরিয়ে নিয়েছে গুগল। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে গুগল জানায়, ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাপের বিরুদ্ধে শারীরিকভাবে কাউকে আঘাত এবং সংঘাত তৈরিতে প্ররোচণার অভিযোগ রয়েছে।

অ্যানড্রয়েড মোবাইল ব্যবহারকারীরা গুগলের এ সিদ্ধান্তের কারণে অ্যাপটি প্লে-স্টোর থেকে ডাউনলোড দিতে সমস্যায় পড়বেন। গত ফেব্রুয়ারি মাসে অ্যাপলের প্লে স্টোরে ট্রুথ সোশ্যাল অ্যাপটি যাত্রা শুরু করেছিল।

গুগলের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, গত ১৯ আগস্ট তারা ট্রুথ সোশ্যাল অ্যাপটির বিরুদ্ধে তাদের প্রতিষ্ঠানের নীতি বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অনেক অভিযোগ পেয়েছেন। এসব সমস্যা সমাধানের জন্য গুগলের পক্ষ থেকে ট্রুথ সোশ্যাল অ্যাপ কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

এ বিষয়ে বিবিসির পক্ষ থেকে ট্রুথ সোশ্যাল অ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করেনি।

গত বছর যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ঘটা দাঙ্গায় ইন্ধনের অভিযোগে ফেসবুক ও টুইটার তাদের প্ল্যাটফর্ম থেকে ট্রাম্পের আইডি ব্লক করে দেয়। পরে ট্রাম্প নিজেই নতুন একটি সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাপ চালুর ঘোষণা দেন।

সমালোচকদের মতে, ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাপটির সাহায্যে নিয়মিত গুজব এবং ঘৃণা ছড়ানো হয়। গত সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায়, ৪৭টি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে বিভিন্ন গুজব ছড়ানো হয়।

প্রীতি / প্রীতি

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ