ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ভারতে এক লাফে ১৫ শতাংশ বেড়েছে নারী নির্যাতন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২২ দুপুর ১:৪৮

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হওয়া এক সমীক্ষায় দেখা গেছে দেশটিতে এক লাফে ১৫ শতাংশ বেড়েছে নারী নির্যাতন। সংখ্যার বিচারে নারী নির্যাতনের ঘটনায় রাজ্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। পুরো ভারতে ২০২১ সালে নারী নির্যাতনের মামলা দায়ের হয়েছে ৪ লক্ষ ২৮ হাজার ২৭৮টি। যা ২০২০ সালের তুলনায় প্রায় ১৫.৩ শতাংশ বেশি, বলছে ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’ বা ‘এনসিআরবি’।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হওয়া দেশব্যাপী এই সমীক্ষায়, সংখ্যার বিচারে নারী নির্যাতনের ঘটনায় রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। সবচেয়ে নীচে রয়েছে নাগাল্যান্ড। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে বেশি নারী নির্যাতনের মামলা দায়ের হয়েছে দিল্লিতে।  ১৯ টি মেট্রোপলিটন শহরের মধ্যেও এই বিচারে শীর্ষে রয়েছে দিল্লি। সবচেয়ে নিরাপদ শহর কলকাতা।

কেবল ধর্ষণের সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে রাজস্থান। ২০২১ সালে রাজস্থানে মোট ৬ হাজার ৩৩৭টি ধর্ষণের মামলা দায়ের হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ। ধর্ষণের মামলার নিরিখেও সবার নীচে রয়েছে নাগাল্যান্ড। ২০২১ সালে চারটি ধর্ষণের মামলা দায়ের হয়েছে নাগাল্যান্ডে।

বাড়ির ভিতরেও সুরক্ষিত নন নারীদের একটি বড় অংশ। দেশটির জাতীয় সমীক্ষা অনুযায়ী, নারী নির্যাতনের মামলার মধ্যে সবচেয়ে বেশি ‘স্বামী ও তার পরিবারের দ্বারা নির্যাতন’-এর ঘটনা। নারী নির্যাতনের ৩১.৮ শতাংশই এই ধরনের ঘটনা। গার্হস্থ্য হিংসার ঘটনায়, স্বামী ও শ্বশুরবাড়ির লোকের হাতে নির্যাতনের সংখ্যায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। সমীক্ষা বলছে, ২০২১ সালে ৪৯৮এ ধারাতে পশ্চিমবঙ্গে মামলা হয়েছে মোট ১৯,৯৫২টি।

সূত্র: আনন্দবাজার অনলাইন

প্রীতি / প্রীতি

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ