আনারস দিয়ে বানিয়ে ফেলুন কেক, রইল সহজ পদ্ধতি
পাইন্যাপেল ফ্লেভারের কেক তো খেয়েছেন। এবার আসল আনারসের কেক বানিয়ে ফেলুন। তাও বাড়িতে। আনারস ফল হিসেবে তো খাওয়াই যায় এমনকি কেক তৈরিও সম্ভব। আজকে আপনাদের জন্য আনারসের কেক নিয়ে আসা হয়েছে। পাইন্যাপেল ফ্লেভারের কেক তো খেয়েছেন। এবার আসল আনারসের কেক বানিয়ে ফেলুন। তাও বাড়িতে।
আনারসের কেক তৈরি করতে যে যে উপকরণ লাগবে-
আনারস ২টি (স্লাইস করে কাটা), ময়দা আধ কাপ, মাখন অথবা তেল আধ কাপ, গুঁড়ো দুধ ১ চা-চামচ, ডিম ২টি, বেকিং পাউডার আধ চা-চামচ এবং চিনি আধ কাপ।
আনারসের কেক তৈরি করার পদ্ধতি-
আনারস সেদ্ধ করে পানি ছেঁকে নিন। মাখন, চিনি ও ডিমের সঙ্গে ময়দা ও অন্যান্য উপাদান মিশিয়ে কেক তৈরির ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার চিনি গলিয়ে ক্যারামেল তৈরি করুন। কেক মোল্ডে ক্যারামেল মিশিয়ে তার উপর আনারসের টুকরোগুলো দিতে হবে। ওভেনে ১৭০ থেকে ১৮০ ডিগ্রিতে ৩০-৩৫ মিনিট ধরে বেক করে নিন। হয়ে গেলে আনমোল্ড করে নিতে হবে। এ ক্ষেত্রে নিচের দিকটা উপরে থাকবে। তারপর স্বাভাবিক তাপমাত্রায় এলে ফ্রিজে রাখতে হবে। ঠান্ডা হলে পরিবেশন করুন। বাড়িতে অনেক আনারস জমে গেলে সহজেই কেক বানিয়ে চমকে দিন পরিবারের ছোট থেকে বড় সকলকে।
সূত্র: এবিপি আনন্দ
প্রীতি / প্রীতি
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত