ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভারতের ত্রাণ নেব না : শাহবাজ শরিফ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২২ দুপুর ৩:৩৩

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোনা যাচ্ছিল, বন্যা দুর্গত সাধারণ মানুষের জন্য পাকিস্তানে ত্রাণ পাঠাতে পারে ভারত। এমন পরিস্থিতিতে কাশ্মীর প্রসঙ্গ টেনে এনে ভারতের সঙ্গে বিরোধিতা ফের সামনে আনলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।  

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাবি, কাশ্মীরে হত্যাকাণ্ড চালাচ্ছে ভারত, শুধুমাত্র সেই কারণেই ভারতের থেকে সাহায্য নেওয়া যাবে না বলে জানিয়েছেন শাহবাজ শরিফ। এ প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখাই যায়। কিন্তু ভুলে গেলে চলবে না, কাশ্মীরে নির্বিচারে গণহত্যা করছে ভারত। কাশ্মীরীদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ৩৭০ ধারা বিলোপের পর জোর করে কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেছেন, এটা রাজনীতি করার সময় নয়। কিন্তু ভারতে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত নয়, এই বিষয়টিও ভুলে গেলে চলবে না। মোদির সঙ্গে বৈঠকে বসতেও রাজি বলে জানিয়েছেন শাহবাজ। তিনি বলেছেন, আমরা শুধুমাত্র শান্তি চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  সঙ্গে বৈঠকেও বসতে পারি আমি। দুই দেশের দারিদ্র্য দূর করতে নিজেদের সম্পদ ব্যবহার করাই যায়। কিন্তু তার আগে আমাদের সীমান্তবর্তী সমস্যা সমাধান করতে হবে। তা না হলে দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা যাবে না।  

সোমবারই পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেছিলেন, ভারত থেকে খাদ্যশস্য আমদানি করা হতে পারে। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পরে প্রথমবার পাকিস্তানের দিকে সাহায্যের হাত বাড়ানোর কথা ভাবছিল ভারত সরকার।  

সূত্র: হিন্দুস্তান টাইমস

প্রীতি / প্রীতি

সিরিয়ায় ইসরায়েলের হামলার পর বলল তুরস্ক— আমরা নেতানিয়াহুর ফাঁদে পা দেব না

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশকেও কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট