ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে অবৈধ ৩টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৮-২০২২ দুপুর ৩:৪২
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সারাদেশের কার্যক্রমের আওতায় চট্টগ্রামের মিরসরাইয়েও নিবন্ধন ও বৈধ কাগজপত্র না থাকাসহ অবৈধভাবে পরিচালনা করার দায়ে ৩টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (৩০ আগস্ট) দিনব্যাপী মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
 
এ সময় ৭টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে তিনটির বৈধ কাগজপত্র দেখাতে না পারার কারণে বন্ধ ঘোষণা করা হয়।  এতে  বারইয়ারহাট পৌর বাজারে অবস্থিত জননী ক্লিনিক্যাল ল্যাব, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার ও করেরহাট বাজারে অবস্থিত করেরহাট ডিজিটাল ল্যাব বন্ধ ঘোষণা করা হয়।
 
অভিযানের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মিনহাজ উদ্দিন বলেন, অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধনসহ বিভিন্ন বৈধ কাগজপত্র না থাকায় হাসপাতালসহ ৩টি প্রতিষ্ঠানকে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে । বেঁধে দেয়া সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে না পারলে স্থায়ীভাবে বন্ধ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত