আনোয়ারার ওঁমকার হত্যা মামলার প্রধান আসামি রঘু গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গত ৫ জানুয়ারি নির্বাচনী সহিংসতায় ওঁমকার দত্ত (৩৬) হত্যা মামলার প্রধান আসামি রঘুনাথ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে আনোয়ারা থানার এসআই শাহীদ হোসাইনের নেতৃত্বে নগরীর কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় কোতোয়ালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে আনোয়ারা থানার এসআই শাহীদ হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওঁমকার দত্ত হত্যা মামলার প্রধান আসামি রঘুনাথ সরকারকে গ্রেপ্তার করে আজ সকালে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার রঘুনাথ সরকারের লোকজন ওঁমকার দত্তকে পিটিয়ে হত্যা করে। পরদিন রাতে ওঁমকারের পিতা নেপাল দত্ত বাদী হয়ে মেম্বার রঘুনাথ সরকারসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied