ছাত্রলীগের সাবেক সভাপতির উদ্যোগে গোয়ালন্দে শোক র্যালি অনুষ্ঠিত
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে রাজবাড়ীর গোয়ালন্দে বিশাল শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে গোয়ালন্দ জেলেবাড়ী মাঠ থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেনের আয়োজনে কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে বিশাল শোক র্যালিটি ঢাকা-খুলনা মহাসড়কের পাশ দিয়ে উপজেলা পরিষদের সামনে দিয়ে ঘুরে গোয়ালন্দ বাজারে উপজেলা আ’লীগ অফিসে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণের মধ্যদিয়ে র্যালিটি শেষ হয়।
এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম রেজা, সাবেক সহ-সভাপতি জাকির হোসেন অন্তর, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. বাবু মণ্ডল, সাধারণ সম্পাদক মো. জালাল হোসেন, উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক হাজার ছাত্রনেতা ও কর্মী র্যালিতে অংশগ্রহণ করেন।
সাবেক ছাত্রনেতা এবিএম বাতেন বলেন, আমি দীর্ঘদিন উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি। যেহেতু সামনে উপজেলা যুবলীগের কাউন্সিল, আমি ওই কাউন্সিলে একজন সভাপতি প্রার্থী। আমি এ সংগঠনের কাজ করার জন্য আগ্রহী। আগামীতে জেলা পরিষদ নির্বাচন। ওই নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দেবেন আমি অবশ্যই ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে নৌকার পক্ষে কাজ করব।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied