পটুয়াখালীতে ওএমএসের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু
সারাদেশের ন্যায় পটুয়াখালী জেলায় ওএমএস কার্যক্রমের আওতায় ৩০ টাকা কেজি মূল্যে প্রতিজনকে ৫ কেজি করে চাল বিক্রি শুরু হয়েছে। বৃহষ্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ডিসি কোর্ট মসজিদসংলগ্ন ফোরকান মৃধা ডিলারের দোকানের সামনে ওএমএসের আওতায় স্বল্পমূল্যে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় ওএমএসের চাল বিক্রি অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাজেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, জেলা জাসদের সাধারণ সম্পাদক শ ম দেলোয়ার হোসেন দিলিপ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী।
উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল হাই, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রিফাত হাসান সজিব, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের পরিদর্শক শারমিন জাহান, পরিদর্শক রাহিমা বেগম, পরিদর্শক মো. শাহাদৎ হোসেনসহ সুবিধাভোগীবৃন্দ।
পটুয়াখালী সদরে ১০ জনসহ জেলায় মোট ৩৩ জনের মাঝে ওএমএস ডিলারের মাধ্যমে সপ্তাহে ৫ দিন করে উক্ত দরে চাল বিক্রি করা হবে। এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied