ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মুক্তিযোদ্ধা ও এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৯-২০২২ দুপুর ২:১৩

এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বাদ জোহর এলজিইডি সদর দপ্তর ও জেলা পর্যায়ে কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এলজিইডি সদর দপ্তরে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন, দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. নূর হাকিম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আহসান হাবিব, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহা. আব্দুল মালেক সরকার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মোখলেসুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমানসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

দেশবরেণ্য প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক ১৯৪৫ সালের ২০ জানুয়ারি কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৮ সালের ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

কামরুল ইসলাম সিদ্দিক ১৯৬৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ১৯৭৭ সালে যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংয়ের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বহুমাত্রিক প্রতিভা, কর্মদক্ষতা ও দূরদৃষ্টিসম্পন্ন এ মহান প্রকৌশলী বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অন্যতম রূপকার। স্বাধীনতা উত্তর বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তিনি অভূতপূর্ব দূরদৃষ্টির পরিচয় দেন। সময়োপযোগী কর্মপরিকল্পনা ও উদ্যোগ এবং এর সফল বাস্তবায়ন গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে ভিন্ন উচ্চতায় নিয়ে যায়।

তিনি ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে সক্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি স্বীয় কর্মপন্থা নির্ধারণ করেন। দেশের গ্রামীণ আর্থসামাজিক অবস্থার উন্নয়নে যে অবদান তিনি রেখেছেন,  দেশ-বিদেশে সকলের কাছে তা স্মরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে। 

কামরুল ইসলাম সিদ্দিক ছিলেন দক্ষ ব্যবস্থাপক ও উদ্ভাবনী চিন্তায় পরিপূর্ণ একজন মানুষ। তিনি বাংলাদেশ  সরকারের গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর সভাপতি, ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন বোর্ডের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি ২০০৩-০৪ মেয়াদে গ্লোবাল ওয়াটার পার্টনারশিপের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রথম চেয়ারপারসন নির্বাচিত হন। কামরুল ইসলাম সিদ্দিক দক্ষিণ এশিয়ার পল্লী অবকাঠমো উন্নয়নের ইতিহাসে এক অনুকরণীয় ব্যক্তিত্ব।

জামান / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত