বান্দরবানে অবৈধভাবে সরকারি চাল মজুদের দায়ে ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড
বান্দরবানে সরকারি খাদ্য অধিদপ্তরের চাল অবৈধভাবে মজুদ করে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের পৌর এলাকার ৫নং ওয়ার্ডের জাদিপাড়া এলাকার বাপ্পা স্টোরে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম। অভিযানে খাদ্য অধিদপ্তরের খোলা বাজারে বিক্রির ১৮ বস্তা চাল দোকান থেকে জব্দ করা হয়। এ অপরাধে বাপ্পা স্টোরের মালিক মধু দাশকে আটক করে এক মাসের বিনাশ্রম জেল দেয় আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ। তিনি বলেন, দোকানে খাদ্য অধিদপ্তরের চাল বিক্রি করছে এমন অভিযোগ ছিল। তার ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। অভিযানে একটি দোকান থেকে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত কিছু চালের বস্তা পাওয়া যায়। চালগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। এক দোকানের মালিককে এই অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, জনগণের জন্য সুলভমুল্যে বিক্রি করা চাল অবৈধভাবে মজুদকারীদের বিরুদ্ধে প্রশাসন সজাগ রয়েছে এবং আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আদুই রঞ্জন তংচঙ্গ্যা, সদর থানার ওসি (তদন্ত) মির্জা জহির উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মচারী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied