ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাই বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল নামাজের স্থান


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১-৯-২০২২ দুপুর ৪:১৮
চট্টগ্রামের মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বস্তির সাথে নামাজ আদায় করার জন্য বিদ্যালয়ের সভাপতি সেলিম উদ্দিন ও শিক্ষানুরাগী সদস্য মনজুর আহমদ চৌধুরী রাজীবের উদ্যোগে বিদ্যালয়ে নামাজের স্থান নির্ধারণ করে শিক্ষার্থীদের জন্য একটি নামাজের রুম করে দিয়েছেন। এই বিদ্যালয়ে এর আগে শিক্ষার্থীদের জন্য নামাজের কোনো স্থান ছিল না। ফলে শিক্ষার্থীদের নামাজ আদায় করতে নানা অসুবিধা হতো । নামাজের এ স্থান পেয়ে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
 
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে শিক্ষার্থীদের নামাজ পড়ার রুম উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি সেলিম উদ্দিন। ওই সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি জহর লাল নাথ, মো. আলমগীর, নুরুল হুদা, লিটন চন্দ্র পালসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফখরের জাহান, সিনিয়র শিক্ষিকা বিলকিছ আক্তার, দিল আফরুজ, শিক্ষক মো. মঈনউদ্দিন, দিদারুল আলম সহ বিদ্যালয়ের সব শিক্ষক শিক্ষার্থীরা। 
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়া বলেন, আমাদরে সভাপতি বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এই বিদ্যালয়টি বর্তমানে শিক্ষা-দীক্ষার, ক্রীড়া ও সাংস্কৃতিক পরিমণ্ডলে কৃতিত্বপূর্ণ অবদান রাখছে। নামাজের স্থান পেয়ে আমাদের শিক্ষার্থীরা যেন হাতে চাঁদ পেয়েছে।
 
নামাজের স্থান পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছে এবং বিদ্যালয়ের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। দশম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান বলে, বিদ্যালয়ে নামাজের জায়গাহ পেয়ে অনেক ভালো লাগছে। আমরা এখন সবাই নামাজ আদায় করতে পারব। 

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত