ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে ওএমএসের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১-৯-২০২২ দুপুর ৪:২১
সারাদেশের ন্যায় গাইবান্ধার ফুলছড়িতে নিম্ন আয়ের মানুষের জন্য সরকার ওএমএসের আওতায় ৩০ টাকা কেজি দরে খোলাবাজারে চাল বিক্রি শুরু হয়েছে।  বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে কালিরবাজারস্থ চেয়ারম্যান মার্কেটে ও শান্তির মোড় এলাকায় ওএমএস এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।
 
এ সময় উপস্থিত ছিলেন- ফুলছড়ি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখখারুল ইসলাম, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান, খাদ্য পরিদর্শক আবু মুসা মোঃ মনিরুজ্জামান মন্ডল,  তদারকি কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা তৌফিক ইমাম, ডিলার আবুল কালাম আজাদ, আব্দুল জলিল প্রমুখ।
 
উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ৪ জন ডিলারের মাধ্যমে ফুলছড়ি উপজেলায় সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন (সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত) মাথাপিছু প্রতি পরিবারের নিকট ৫ কেজি করে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রয় করতে পারবেন।
 
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, সরকার খাদ্য অধিদপ্তরের মাধ্যমে খোলা বাজারে ওএমএস কর্মসূচির আওতায় ন্যায্য মূল্যে খাদ্যপণ্য বিক্রি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সরকার অসহায় হতদরিদ্র মানুষের জন্য ভুর্তুকি দিয়ে ওএমএসের চাল খোলাবাজারে বিক্রি করছেন যাতে বাজারে খাদ্যপণ্যের দাম না বাড়ে এবং নিম্ন আয়ের মানুষেরা খাদ্য সংকটে না পড়ে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার