আনোয়ারায় গুচ্ছগ্রামে বন্যহাতির তান্ডবে ঘর ও দোকান তছনছ
চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় বন্য হাতির তান্ডবে মুদির দোকান, বসতঘর ও কৃষি ক্ষেত তছনছ হয়ে গেছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মধ্য রাতে বটতলী ইউনিয়নের হাজিগাঁও গুচ্ছগ্রাম এলাকায় ইকবাল সওদাগরের মুদির দোকান, রুমা আক্তারের বসতঘর ও আবু ছৈয়দের কৃষি ক্ষেতে এ ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্তরা।এভাবে বন্য হাতির তান্ডবে প্রতিনিয়ত জানমালের ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন এখানকার বাসিন্দারা।
সরেজমিন জানা যায়, বটতলী ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প (গুচ্ছগ্রাম) এলাকায় মধ্যরাতে বন্য হাতি তান্ডব চালিয়ে মুদির দোকান, বসতবাড়ি ও কৃষি ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। গত কয়েকবছর ধরে পাহাড় থেকে বন্য হাতির দল নেমেএখানকার মানুষরে অনেক জানমালের ক্ষয়ক্ষতি করে আসছে। কয়েক বছর আগে থেকে উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় বন্যহাতির একটি দল অবস্থান নেন। সেখান থেকে প্রতিরাতে কোনো না কোনো গ্রামে হামলা চালাচ্ছে হাতিগুলো। হাতির আতঙ্কে রাত কাটাছে এলাকাবাসী।
মুদির দোকান মালিক ইকবাল হোসেন বলেন, মধ্যরাতে বন্যহাতি তান্ডব চালিয়ে আমার দোকানের লোহার দরজা ও দেয়াল ভেঙ্গে দোকানে থাকা চাল, চিনি, মুড়ি, ভুসি সহ বিভিন্ন মালামাল খেয়ে এবং তছনছ করে ফেলেছে। এতে আমার প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগেও তিনবার আমার দোকান ভাঙচুর করেছিল বন্যহাতি কিন্তু ক্ষতি পূরণের আবেদন করা হলেও কোন ধরনের সহায়তা দেয়নি। আমি বনবিভাগ ও উপজেলা প্রশাসনের কাছে ক্ষতি পূরণের দাবি জানাচ্ছি।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মুমিন বলেন, হাতির বিষয়টা বন বিভাগকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করলে বনবিভাগ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied