ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দীর্ঘদিন বন্ধ গোয়ালন্দ-ফরিদপুর সংযোগ সেতু নির্মাণকাজ, নৌকাই একমাত্র ভরসা


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২-৯-২০২২ দুপুর ৩:৮
গোয়ালন্দের উজানচর ইউনিয়নের মান্নান গাছির খেয়াঘাট এলাকায় ব্রিজ নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে ওই অঞ্চলের মানুষ সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। ব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন হলে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের সাথে গোয়ালন্দের সরাসরি সংযোগ স্থাপিত হবে। বর্তমানে খেয়া নৌকাই তাদের যাতায়াতের একমাত্র ভরসা। 
 
উন্নয়নকাজ যথাসময়ে শেষ না হওয়ায় উপজেলা প্রকৌশলীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী।
 
স্থানীয় সূত্রে জানা যায়, মান্নান গাছির খেয়াঘাট দিয়ে ওই এলাকার প্রায় ৩০ হাজার মানুষ নিয়মিত যাতায়াত করেন। খেয়াঘাটের দুই পাশে একাধিক  হাট-বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তাছাড়া এসব অঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবার জন্য নিয়মিত ফরিদপুর শহরে যাতায়াত করে থাকেন। দ্রুত ও স্বল্প সময়ে যাতায়াতের জন্য শিক্ষক, শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ এ ঘাট ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে তাদের পোহাতে হয় অবর্ণনীয় দুর্ভোগ। এলাকাবাসী এখানে একটি সেতু নির্মাণের জন্য দাবি জানিয়ে আসছেন।
 
উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, বরিশালের মেসার্স লী কনস্ট্রকশন-মান (জেভি) ২ কোটি ৮৪ লাখ ৯ হাজার ১২৫ টাকার কাজটির ঠিকাদারি প্রতিষ্ঠান নিযুক্ত হয়েছে। ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর কাজটির উদ্বোধন করা হয়। শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ২৬ জুলাই। কিন্তু অদ্যাবধি ব্রিজটির নির্মাণকাজ বহুলাংশে বাকি রয়েছে। কাজটি বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে। 
 
ফরিদপুর সদর উপজেলার আনন্দ বাজারের  ব্যবসায়ী সাইফুল ইসলাম  বলেন, আনন্দবাজার এলাকায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় উজানচর ইউনিয়নের মঙ্গলপুর দাখিল মাদ্রাসা, সাহাজদ্দিন মাতুব্বরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামতলা হাই স্কুলে আমাদের এলাকার শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য প্রতিদিন নানা ভোগান্তি নিয়ে যাতায়াত করতে হয়।  
 
উজানচর ইউনিয়নের সাহাজদ্দিন মাতুব্বরপাড়া গ্রামের মোতালেব শেখ, আ. রব খান, আবুল হাসেম মণ্ডলসহ কয়েকজন বলেন, দুটি উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন এই খেয়াঘাট দিয়ে যাতায়াত করেন। নদীর ওপর ব্রিজ না থাকায় কৃষিপণ্য ও রোগী পরিবহন এবং সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াতে অনেক পথ ঘুরতে হয়। এতে তাদের চরম দুর্ভোগের শিকার হতে হয়।
 
মান্নান গাছির খেয়াঘাটের নৌকার মাঝি আ. সাত্তার খাঁ বলেন, নৌকায় শুধু মানুষ যাতায়াত করে। ভারী কোনো পণ্য নেয়া সম্ভব নয়। রাতে নৌকা দিয়ে পারাপার করে জরুরি রোগী  হাসাপাতালে নেয়ার ক্ষেত্রে অবর্ণনীয় কষ্ট পোহাতে হয়।
 
উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, ব্রিজটির নির্মাণকাজ বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে। আমি ইঞ্জিনিয়ারসহ ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার তাগিদ দিলেও  কোনো কাজ হচ্ছে না। 
 
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা প্রকৌশলী বজলুর রহমান খাঁ বলেন, কাজের অগ্রগতি ত্বরান্বিত করতে ঠিকাদারকে কয়েক দফা চিঠি দেয়া হয়েছে। সর্বশেষ গত ২৩ আগস্ট একটি চিঠি দেয়া হয়েছে। তাতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের সময় দেয়া হয়েছে। 
 
এদিকে, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী গোয়ালন্দ উপজেলার বিভিন্ন উন্নয়নকাজ বন্ধ হয়ে থাকা এবং যথাসময়ে শেষ না হওয়ায় উপজেলা প্রকৌশলী বজলুর রহমানের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। গত ৩০ আগস্ট গোয়ালন্দ উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি এ নির্দেশ দেন।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত