ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হরিপুরে বজ্রপাতে ধানক্ষেতে শ্রমিকের মৃত্যু


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২-৯-২০২২ দুপুর ৪:৫৪
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বজ্রপাতে পিয়ার আলী (১৯) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক।শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের মাঠে এ বজ্রপাত হয়। 
 
নিহত- পিয়ার আলী উপজেলার মানিকখাড়ি গ্রামের সলেমান আলীর ছেলে। তিনি কৃষি জমিতে শ্রমিকের কাজ করছিল। আহতরা হলেন- একই গ্রামের তসলিম উদ্দিন ছেলে মহসিন আলী (২৫), আব্দুল জব্বারের ছেলে দানেশ আলী (২৮),জবিবর রহমানের ছেলে আব্দুল হক (২৫)।
 
স্থানীয়রা জানান, মৌসুমী কৃষি কাজের জন্য ৮ জন কৃষি শ্রমিকের কাজ করছিল। শুক্রবার সকাল ১১টার দিকে প্রচন্ড মেঘ ও বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এ সময় তারা মাঠের মধ্যে কাজ করতে ছিলেন। হঠাৎ তাদের ওপর প্রচন্ডভাবে বজ্রপাত হলে পিয়ার আলী ঘটনাস্থলেই নিহত হয়। অপর ৩ জন আহত হন। 
 
আহতদের মধ্যে মহসিন আলী গুরুতর হওয়ায় হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দানেশ আলী ও আব্দুল হককে গ্রামে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা দেওয়া হয়।হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির