দই পমফ্রেট
অনেকেই পমফ্রেট মাছ খেতে ভালবাসেন। কালোজিরা দিয়ে বেগুন-আলু পমফ্রেটের গরম ঝোল দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তবে উৎসবের মৌসুমে একঘেয়ে ঝোল-ঝালের বদলে বানাতে পারেন দই পমফ্রেট। রইল প্রণালী।
উপকরণ
গোটা পমফ্রেট: ৪টি
পানি ঝরিয়ে রাখা টক দই: ১০০ গ্রাম
আম তেল: স্বাদ মতো
পাঁচ ফোড়ন গুঁড়া: দু’চা চামচ
হলুদ: এক টেবিল চামচ
লবঙ্গ: আধ চা চামচ
দারচিনি: এক টুকরো
শুকনো মরিচ: ২টি
টমেটো কুচি: আধ কাপ
পেঁয়াজ বাটা: আধ কাপ
প্রণালী
মাছগুলি ভাল করে ধুয়ে নিয়ে দু’ভাগ করে চিরে নিন। এতে মশলা মাছের ভিতরে ঢুকবে।
একটি পাত্রে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। মাছগুলির সঙ্গে মিশ্রণটি ভাল করে মিশিয়ে ম্যারিনেট করে ঘণ্টা খানেক রাখুন।
এ বার কড়াইয়ে তেল গরম করে তাতে লবঙ্গ, দারচিনি ও এলাচ ফোড়ন দিন।
একটু নেড়ে নিয়ে পেঁয়াজবাটা, টমেটো কুচি, কাঁচামরিচ, আধ কাপ টক দই মিশিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছেড়ে এলে ম্যারিনেট করে রাখা মাছগুলি দিয়ে দিন।
হালকা হাতে মাছগুলি উল্টে-পাল্টে দিন যাতে, মাছের গায়ে মশলা লাগে।
এ বার আধ কাপ মতো গরমপানি দিয়ে ঢেকে দিন। ঝোল শুকিয়ে এলে উপর থেকে ধনেপাতা আর আমতেল ছড়িয়ে পরিবেশন করুন দই পমফ্রেট।
প্রীতি / প্রীতি
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত