ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

পাইকগাছার ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৩-৯-২০২২ দুপুর ১১:১৪

খুলনার পাইকগাছায় ৯ বছরের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় একটি নুরানী মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত। তার নাম  রহমতুল্লাহ (৪২)। মাদ্রাসা শিক্ষার্থীর নানি উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের বাবুল গাজীর স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করায় ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার বিবরণ ও ছাত্রীর পরিবারের সদস্যরা জানায়, পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের সোহেল গাজীর মেয়ে স্থানীয় একটি নূরানী মাদ্রাসায় লেখাপড়া করে। ছাত্রীর পিতা-মাতা দুইজনই ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করার কারণে নানি বাড়িতে থেকে লেখাপড়া করে। গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মাদ্রাসায় পড়তে গেলে ছুটির পর ১২টার দিকে এক ছাত্রীর মারফতে শিক্ষকের ব্যবহৃত থালা-বাসন পরিষ্কারের কথা বলে তাকে মাদ্রাসার স্থলে তার থাকার কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেয়। দু-এক কথায় হুজুর যৌন নিপীড়নের চেষ্টা করেন। একপর্যায়ে দরজা খুলে দৌড়ে পালিয়ে এসে নানিকে ঘটনা খুলে বলে সে।

থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, ছাত্রীর নানি হাসিনা বেগম বাদী হয়ে মাদ্রাসা শিক্ষক রহমতুল্লাহ মোল্লার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ১০ ধারায় মামলা করেছেন, যার নং-২। মামলায় গ্রেফতারকৃত আসামিকে জবানবন্দির জন্য ১৬৪ ধারায় শুক্রবার পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন

তথ্য সংগ্রহে গিয়ে বেধড়ক হামলার শিকার দুই সাংবাদিক