দুর্গাপুরে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
নেত্রকোনার দুর্গাপুরে সামিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সামিয়া ওই এলাকার রফিকুল ইসলামের মেয়ে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, এক বছর পূর্বে নেত্রকোনা সদর এলাকায় বিয়ে হয় সামিয়ার। বিয়ের পর স্বামীর কর্মস্থলের সুবাদে স্বামীকে নিয়ে বাবার বাড়ি দুর্গাপুরই থাকত সে। স্বামীর সাথে প্রায় সময় তার ঝগড়া হতো। শুক্রবার বিকেলে সামিয়ার মা ডাক্তার দেখাতে হাসপাতালে যান। এ সময় বাড়িতে শুধু সামিয়া ছিল। বিকেলে বাবা রফিকুল ইসলাম বাড়িতে ফিরে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ঠেলে দেখতে পান ঘরের ভেতর সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে মেয়ের নিথর দেহ। এ দৃশ্য দেখে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এসে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক শফিউল্লাহ মির্জা জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য শনিবার সকালে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হবে।
এমএসএম / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন