ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পাংশায় মানববন্ধন


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৩-৯-২০২২ দুপুর ১:১৮

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সারাদেশে সাংবাদিক নির্যাতন—নিপীড়ন বন্ধের দাবিতে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পাংশা প্রেসক্লাব, রাজবাড়ী রিপোর্টার্স ক্লাব ও রাজবাড়ী জেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার আব্দুল মালেক প্লাজার সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবিরের সভাপতিত্বে ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রতন মাহমুদের সঞ্চলনায় এ মানববন্ধন কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন পাংশার সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, এছাড়াও বক্তব্য দেন রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সমীত্র শীল চন্দন, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক সুমন বিশ্বাস, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক সোহেল রানা, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, পাংশার সিনিয়র সাংবাদিক এম এ জিন্নাহ, কালুখালী প্রেসক্লাবের সভাপতি মো. ফজলুল হক প্রমূখ। এছাড়াও এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পাংশা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রশিদ, সহসভাপতি মো. শামীম হোসেন, প্রচার সম্পাদক মো. শাহিন রেজা, ইনডিপেন্ডেন্ট টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি শামীম রেজা, পাংশা প্রেসক্লাবের আপ্যায়ন সম্পাদক মো. আলামিন হোসেন (শাকির), সদস্য সৈয়দ মেহেদী হাসান, রাজু আহম্মেদ সহ জেলার বালিয়াকন্দি, কালুখালী ও পাংশায় কর্মরত সংবাদকর্মী ও অনলাইন ফেসবুক পেজ পাংশা নিউজের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ মানববন্ধন কর্মসূচিতে ডিজিটাল নিরাপত্তা আইনকে সাংবাদকর্মীদের জন্য কালো আইন বলে দাবি করেন এবং সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানান।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন