জুড়ীর লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার করে বনে অবমুক্ত
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলাযর লোকালয় থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করে লাঠিটিলা বনে অবমুক্ত করা হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল থেকে বানরটি উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম।
আশরাফুল ইসলাম জানান, শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে হয়তো বানরটি বনাঞ্চল থেকে পথ হারিয়ে লোকালয়ে চলে আসে। কিছু লোক বানরটিকে আটক করে। পরে তিনি সেটিকে উদ্ধার করে বাড়িতে রাখেন। পরে শনিবার স্থানীয় পরিবেশকর্মী খোর্শেদ আলমের সাথে যোগাযোগ করে বানরটিকে হস্তান্তর করেন।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া বানরটি এখনো প্রাপ্তবয়স্ক হয়নি। তবে বানরটি স্বাভাবিক এবং সুস্থ আছে।
লজ্জাবতী বানর বা বেঙ্গল স্লো লরিসকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ২০২০ সালের তালিকায় সংকটাপন্ন (Red List) প্রজাতি হিসেবে দেখানো হয়েছে। লজ্জাবতী বানর ছোট আকারের। এটি বেঙ্গল স্লো লরিস নামে পরিচিত। স্তন্যপায়ী শ্রেণির লরিসিডি পরিবারের সদস্য এই বানর বাংলাদেশের বন্যপ্রাণী আইনের তফসিল-১ অনুসারে সংরক্ষিত প্রাণী।
লজ্জাবতী বানরের বৈজ্ঞানিক নাম Nycticebus bengalensis। এরা নিশাচর প্রাণী। এই বানর দিনের বেলায় গাছের উুঁচু ডালে নিজেদের আড়াল করে উল্টো হয়ে ঝুলে থাকে। লজ্জাবতী বানর কচিপাতা, পোকা-মাকড়, গাছের কস ও পাখির ডিম খেয়ে থাকে।
পরিবেশকর্মী খোর্শেদ আলম জানান, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় বানরটিকে লাঠিটিলা সংরক্ষিত বনের লাঠিছড়া এলাকায় স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের সমন্বয়ে অবমুক্ত করা হয়েছে।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বানরটিকে উদ্ধার করে লাঠিটিলা সংরক্ষিত বনের লাঠিছড়া এলাকায় অবমুক্ত করা হয়েছে।
এমএসএম / জামান
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান
পেকুয়া পৌরসভার প্রধান সড়কে আবর্জনার স্তূপ
ধুনটে ১১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
জয়পুরহাটে যুবদলের ৭ দিনব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সার বিতরণে অনিয়মের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে
সাগর-রুনি হত্যার বিচার ও অব্যহত গুম-খুন-হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় মাংস বিক্রেতার দোকানের লাইসেন্স নবায়ন না থাকায় নগদ অর্থদণ্ড
নুসরাত হত্যা মামলায় খালাস, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন
গ্রিন সিটির স্বপ্নে সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেনের সাহসী পথচলা
নেত্রকোণার মদনে নির্মাণাধীন ছাত্রীনিবাসে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
Link Copied