এবার বাংলাদেশ ভেতরে পড়ল মিয়ানমারের যুদ্ধবিমানের ২টি গোলা : আতঙ্কে এলাকাবাসী
এবার বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলায় ঘুমধুম সীমান্তে মিয়ানমারের যুদ্ধবিমান হতে ছোড়া দুটি গোলা বাংলাদেশ সীমান্তের ভেতরে এসে পড়েছে। এতে এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন ধুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ।
তিনি সকালের সময়কে জানান, মিয়ানমারের অভ্যন্তরে সেনাদের দুপক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে। তাদের যুদ্ধের গোলাবারুদ ও বোমা বান্দরবান সীমান্তে এসে পড়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকাবাসীদের ঘুম হারাম হয়ে গেছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউপির ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১-এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় বান্দরবান জেলার পুলিশ সুপার।
পুলিশ সুপার মো. তারিকুল সাংবাদিকদের বলেন, সকালে রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১-এর মাঝামাঝি মিয়ানমার সেনাবাহিনীর দুটি যুদ্ধবিমান এবং দুটি ফাইটিং হেলিকপ্টার আগমন করে। ওই সময় যুদ্ধবিমান থেকে আনুমানিক ৮ থেকে ১০ টি গোলা ফায়ার করে এবং হেলিকপ্টার থেকেও আনুমানিক ৩০ থেকে ৩৫টি ফায়ার করতে দেখা যায়। সীমান্ত পিলার ৪০ বরাবর আনুমানিক ১২০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে যুদ্ধবিমান হতে ফায়ারকৃত দুটি গোলা পতিত হয়।
এছাড়া নাইক্ষ্যংছড়ি উপজেলার ১ নম্বর ওয়ার্ডের তুমব্রু বিজিবি বিওপির সীমান্ত পিলার ৩৪-৩৫-এর মাঝামাঝি মিয়ানমার ২ বিজিপির তুমব্রু রাইট ক্যাম্প থেকে ৪ রাউন্ড ভারী অস্ত্রের ফায়ার করে, যা এখনো চলমান রয়েছে এবং মিয়ানমার মুরিঙ্গাঝিরি ক্যাম্প ও তুমব্রু রাইট ক্যাম্প থেকে থেমে থেমে মর্টার ফায়ার চলমান রয়েছে। কোনো ধরনের হতাহতের খবর পাওয়া না গেলেও এরূপ গোলাগুলির শব্দে এলাকায় চরম আতংক বিরাজ করছে বলে জানান স্থানীয়রা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানান বান্দরবান পুলিশ সুপার তরিকুল ইসলাম।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট রোববার মিয়ানমারের সরকারিন ও আরকান আর্মির মধ্যে সংঘটিত যুদ্ধে ব্যবহৃত পরপর দুটি মর্টারশেল বাংলাদেশের কয়েকশ গজ ভেতরে তুমরু গ্রামে এসে পড়ে। তবে এটি অবিস্ফোরিত ছিল। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied