ফটিকছড়ির ভূজপুরে ছিনতাইকৃত মালামালসহ আটক ১
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থেকে এক ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (৫ জুলাই) সকালে ভূজপুর থানা ও দাঁতমারা পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে ১নং বাগানবাজার ইউনিয়নের গজারিয়া থেকে রুবেল (২৮) নামে ওই ছিনতাকারীকে আটক করা হয়। আটককৃত রুবেল একই ইউনিয়নের দক্ষিণ গজারিয়ার ৬নং ওয়ার্ডের মৃত আব্দুস সালামের ছেলে।
জানা গেছে, রুবেল তার এক সহযোগীকে নিয়ে সবজিবোঝাই পিকআপভ্যানের চালক ও সহকারীকে সড়কে জিম্মি করে ৪ জুলাই রাত সাড়ে ৯টার দিকে টাকা, এটিএম কার্ড, জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোনসেট, চেকবই, রেইনকোট, মানিব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। পরে ভূজপুর থানায় চালক এসে মামলা করলে সকালে অভিযান চালিয়ে রুবেলকে আটক করা হয়।
এ ব্যাপারে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম আবছার বলেন, ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো. আছহাব উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করি। অপর আসামিকেও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। তার কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহত দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ